MCQ Academy - বাংলা
বাংলা ভাষায় ফ্রি অনলাইন নৈব্যক্তিক প্রশ্ন (MCQ) অনুশীলন
Popular Quiz Papers
SSC Idioms & Phrases কুইজ: বাংলা অর্থ ও পরীক্ষার অনুশীলন (২৫ টি কুইজ) - সেট ঙ
Start ExamSSC Idioms & Phrases কুইজ: বাংলা অর্থ ও পরীক্ষার অনুশীলন (২৫ টি কুইজ) - সেট ছ
Start Exam৮ম শ্রেণির Idiom & Phrase কুইজ: বাংলা অর্থের অনুশীলন (২৫ টি কুইজ) - সেট ক
Start ExamHSC Idioms & Phrases কুইজ: বাগধারা ও বাক্যাংশের বাংলা অর্থ অনুশীলন (২৫ টি কুইজ) - সেট ক
Start ExamSSC Idioms & Phrases কুইজ: বাংলা অর্থ ও পরীক্ষার অনুশীলন (২৫ টি কুইজ) - সেট গ
Start Exam৮ম শ্রেণির Idiom & Phrase কুইজ: বাংলা অর্থের অনুশীলন (২৫ টি কুইজ) - সেট ঘ
Start Exam৮ম শ্রেণির Idiom & Phrase কুইজ: বাংলা অর্থের অনুশীলন (২৫ টি কুইজ) - সেট গোলাপ
Start ExamSSC Idioms & Phrases কুইজ: বাংলা অর্থ ও পরীক্ষার অনুশীলন (২৫ টি কুইজ) - সেট চ
Start Examসহজ Idiom & Phrase এর বাংলা অর্থ (২৫ টি কুইজ) - সেট গ
Start ExamSSC Idioms & Phrases কুইজ: বাংলা অর্থ ও পরীক্ষার অনুশীলন (২৫ টি কুইজ) - সেট খ
Start ExamSSC Idioms & Phrases কুইজ: বাংলা অর্থ ও পরীক্ষার অনুশীলন (২৫ টি কুইজ) - সেট ক
Start ExamLatest Quizzes
প্রবাদ-প্রবচনঃ চৈতের গীত বৈশাখে গায় তারে পুছে কোন হালায়
- যথা সময়ে কথা না বললে পরে বললে কোন লাভ নাই।
সূর্য ওঠার পূর্বদেশ
বাংলাদেশ!
আমার প্রিয় আপন দেশ
বাংলাদেশ!
আমাদের এই বাংলাদেশ!
কবির দেশ বীরের দেশ
আমার দেশ স্বাধীন দেশ
বাংলাদেশ!
ধানের দেশ গানের দেশ
তেরোশত এ নদীর দেশ
বাংলাদেশ!
আমার ভাষা বাংলা ভাষা
মা শেখালেন মাতৃৃৃভাষা
মিষ্টি বেশ!
মনে ভাষা জনের ভাষা
এই ভাষাতে ভালোবাসা
মায়ের দেশ!
বাংলাদেশ!
আমাদের এই বাংলাদেশ!
কবিতা “আমাদের এই বাংলাদেশ” এর কবি কে?
- সৈয়দ শামসুল হক
চল চল চল!
ঊর্ধ্ব গগনে বজে মাদল ,
নিম্নে উতলা ধরনী – তল
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চল রে চল!
চল চল চল!
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটাব তিমির রাত,
বাধার বিন্ধ্যাচল।
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশ্মশান,
আমরা দানিব নতুন প্রান,
বাহুতে নবীন বল।
কবিতা “চল চল চল” এর কবি কে?
- কাজী নজরুল ইসলাম
হাটে যাবো হাটে যাবো ঘাটে নেই নাও,
নি-ঘাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও।
নিয়ে যাবো নিয়ে যাবো কতো কড়ি দেবে?
কড়ি নেই কড়া নেই আর কিবা নেবে?
সোনামুখে সোনার হাসি তার কিছু দিও।
হাসিটুকু নিও আর খুশিটুকু নিও।
কবিতা “হাটে যাবো” এর কবি কে?
- আহসান হাবীব
আপনাকে বড় বলে
বড় সেই নয়,
লোকে যারে বড় বলে
বড় সেই হয়।
বড় হওয়া সংসারেতে
কঠিন ব্যাপার,
সংসারে সে বড় হয়
বড় গুণ যার।
গুনেতে হইলে বড়
বড় বলে সবে,
বড় যদি হতে চাও
ছোট হও তবে।
কবিতা: “বড় কে?” এর কবি কে?
- হরিশচন্দ্র মিত্র
কবে করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করা হয়েছে?
- মার্চ ২০২০
“মানুষকে ভালোবাসলে মানুষও ভালোবাসে। যদি সামান্য ত্যাগ স্বীকার করেন, তবে জনসাধারণ আপনার জন্য জীবন দিতেও পারে” – উক্তিটির প্রবক্তা কে?
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
“সাত কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি” – উক্তিটির প্রবক্তা কে?
- রবীন্দ্রনাথ ঠাকুর
প্রবাদ-প্রবচনঃ কথায় কথা বাড়ে, ক্রোধে হয় ঝড়, কথা না বাড়িয়ে সখি যাও তবে ঘর
- কথা না বাড়ানোর উপদেশ
প্রবাদ-প্রবচনঃ যে বনে যাই সে ফল খাই।
- বুদ্ধিমান ব্যক্তি পরিবেশের সাথে সহজে খাপ খাইয়ে চলে।
প্রবাদ-প্রবচনঃ যার দউলতে রামের মা তারে তুমি চেননা।
- যার দ্বারা কার্য সম্পন্ন হয় তাঁকে মূল্যায়ন না করা।
প্রবাদ-প্রবচনঃ শুয়োর বড় হলেও হাতি হয়না।
- আপন প্রকৃতিকে অতিক্রম করার সাধ্য কারো নেই।
বাগধারা “অকাল কুষ্মান্ড” এর অর্থ কি?
- অপদার্থ
বাগধারা “অকড়িয়া” এর অর্থ কি?
- ধনহীন
বাংলা-প্রবাদঃ আড়াই কড়ার কাসুন্দি হাজার কাকের গোল
- কোথাও যদি যোগানের তুলনায়, দাবীদারের সংখ্যা বেশী থাকে, সেই পরিস্থিতি বর্ণনা করতে এই প্রবাদ বলা হয়।
প্রবাদ-প্রবচনঃ আপন হাত জগন্নাথ পরের হাত এটো পাত কোন অর্থে ব্যবহৃত হয়?
- শুধু নিজের জিনিস কে ভালো জ্ঞান করা, এবং অন্যের সম পর্যায়ের জিনিস কে ঘৃনা করার প্রবনতা বোঝাতে এই প্রবাদ বলা হয়।
বাগধারা “অকটবিকট” এর অর্থ কি?
- ছটফটানি
দাগি রাজহাঁস পাখির বৈজ্ঞানিক নাম কি?
- Anser indicus
বড় সরালী পাখির বৈজ্ঞানিক নাম কি?
- Dendrocygna bicolor
কাঠময়ূর পাখির বৈজ্ঞানিক নাম কি?
- Polyplectron bicalcaratum
