MCQ Academy - বাংলা

বাংলা ভাষায় ফ্রি অনলাইন নৈব্যক্তিক প্রশ্ন (MCQ) অনুশীলন

Latest Quizzes

প্রবাদ-প্রবচনঃ আপন বুদ্ধি ছিলো ভালো, পর বুদ্ধিতে পাগল হলো

Correct answer(s):
  • নিজের বুদ্ধিতে কাজ না করে, পরের বুদ্ধির উপর ভরসা করে সে অনুযায়ী কাজ করে বিপদে পরে আফসোস করে এই প্রবাদ বলা হয়।

প্রবাদ-প্রবচনঃ চুরি বিদ্যে বড় বিদ্যে যদি না পরো ধরা

Correct answer(s):
  • একটু হাস্যরস দিয়ে চুরি করার পরিণাম এর কথা স্মরণ করিয়ে চুরি করতে অনুতসাহিত করা হয়েছে।

প্রবাদ-প্রবচনঃ পোলা হওয়ার খবর নাই হাজমের লগে দোস্তি

Correct answer(s):
  • এক লোকের এখনো ছেলে হয়েনি, কিন্তু হলে তার খতনা করাতে হবে ভেবে এখন থেকেই সে হাজম (সুন্নতে খতনা অথবা মুসলমানি করাবার পেশাদার লোক) এর সাথে বন্ধুত্ব করে রাখছে। কোন কাজের জন্য অতি আগাম প্রস্তুতি নিলে এই প্রবাদ বলা হয়।

ইন্টিগ্রাল ক্যালকুলাসের কাছাকাছি ধারনা নিয়ে প্রথম যিনি কাজ করেছিলেন বলে নিশ্চিত হওয়া যায় তার নাম কি?

Correct answer(s):
  • Eudoxus

প্রবাদ-প্রবচনঃ এত সুখ যদি কপালে তবে কেন তোর কাঁথা বগলে

Correct answer(s):
  • নিজের অবস্থা বাড়িয়ে বর্ণনাকারীকে উপহাস করার জন্য ব্যবহার করা হয়।

প্রবাদ-প্রবচনঃ গোয়ায় নাই ছাল চামড়া খোদার নামে দেয় সাত দামড়া

Correct answer(s):
  • সামর্থ্যের বাইরে গিয়ে লোক দেখানো পর্যায়ের কোরবানি দেওয়া

প্রবাদ-প্রবচনঃ এক গাঁয়ের কুকুর আর গাঁয়ের ঠাকুর

Correct answer(s):
  • কেউ স্থানান্তর করে নিজ পরিচয় লুকিয়ে সাধু সেজে বসলে এই প্রবাদ বলা হয়।

প্রবাদ-প্রবচনঃ কাজের বেলায় কাজী কাজ ফুরালে পাজী

Correct answer(s):
  • প্রয়োজনের সময় কাউকে তোষামোদ করা আর প্রয়োজন শেষ হলে তাকে ভুলে যাওয়া।