3.456 সংখ্যায় ৫ অঙ্কটির স্থানীয় মান কত?
নোট
দশমিক সংখ্যায় দশমিক বিন্দুর পর প্রথম অঙ্ক দশমাংশ, দ্বিতীয় অঙ্ক শতকাংশ এবং তৃতীয় অঙ্ক সহস্রাংশের ঘরে থাকে। 3.456 সংখ্যায় ৫ হলো দশমিকের পর দ্বিতীয় অঙ্ক, তাই এটি শতকাংশের ঘরে আছে। এর মান = 5/100 = 0.05। সুতরাং স্থানীয় মান 0.05।
