হিসাবকে ব্যক্তিবাচক, বাস্তব ও নামিক—এই তিন শ্রেণিতে ভাগ করে ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের যে স্বর্ণসূত্র প্রয়োগ করা হয়, তা কোন পদ্ধতির অন্তর্গত?
নোট
সঠিক উত্তর: ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের সনাতন পদ্ধতি। সনাতন বা শ্রেণিভিত্তিক পদ্ধতিতে হিসাবকে ব্যক্তিবাচক, বাস্তব ও নামিক—এই তিন ভাগে শ্রেণিবদ্ধ করে ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের স্বর্ণসূত্র প্রয়োগ করা হয়। ব্যক্তিবাচক হিসাবে গ্রহীতাকে ডেবিট ও দাতাকে ক্রেডিট; বাস্তব হিসাবে যা আসে তা ডেবিট ও যা যায় তা ক্রেডিট; নামিক হিসাবে ব্যয় ও ক্ষতি ডেবিট এবং আয় ও লাভ ক্রেডিট করা হয়।
অন্যদিকে আধুনিক বা হিসাবসমীকরণভিত্তিক পদ্ধতিতে সম্পদ, দায়, মালিকানা স্বত্ব, আয় ও ব্যয়ের বৃদ্ধি-হ্রাস দেখে ডেবিট-ক্রেডিট নির্ধারণ করা হয়। উভয় পদ্ধতি একই দুতরফা দাখিলা ব্যবস্থায় সঠিক জাবেদা প্রস্তুতে ব্যবহৃত হতে পারে, কিন্তু তিন শ্রেণির স্বর্ণসূত্র বলতে সনাতন পদ্ধতিকেই বোঝায়।
