মালিকের জীবন বীমার প্রিমিয়াম ও ছেলের স্কুলের বেতন প্রদান কী হবে?
নোট
সঠিক উত্তর: উত্তোলনের সাথে যোগ। একক মালিকানার ব্যবসায় মালিকের ব্যক্তিগত জীবনবিমার প্রিমিয়াম কিংবা সন্তানের শিক্ষাব্যয় ব্যবসার পরিচালন ব্যয় নয়। ব্যবসার অর্থে এসব ব্যক্তিগত খরচ দিলে তা মালিকের উত্তোলন হিসেবে গণ্য হয়, ফলে মালিকানা স্বত্ব কমে।
