বিজ্ঞাপনের উদ্দেশ্যে একটি ব্যবসায় প্রতিষ্ঠান মজুত পণ্য বিনামূল্যে বিতরণ করল। পণ্যগুলোর ক্রয়মূল্যের ভিত্তিতে হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে?
নোট
সঠিক উত্তর: সম্পদ কমবে এবং মালিকানা স্বত্ব কমবে। বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে বিতরণ করা পণ্য বিক্রয়ের জন্য মজুত ছিল। বিতরণের ফলে মজুত পণ্য বা সম্পদের পরিমাণ তার ক্রয়মূল্য অনুযায়ী কমে যায়। একই সঙ্গে এই পণ্যের মূল্য বিজ্ঞাপন ব্যয় হিসেবে স্বীকৃত হয়। ব্যয় বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের মুনাফা এবং সেই সূত্রে মালিকানা স্বত্ব কমে।
এক্ষেত্রে জাবেদা হবে: বিজ্ঞাপন ব্যয় হিসাব ডেবিট এবং ক্রয় বা মজুত পণ্য হিসাব ক্রেডিট (প্রযোজ্য হিসাবপদ্ধতি অনুযায়ী)। হিসাব সমীকরণ হলো সম্পদ = দায় + মালিকানা স্বত্ব। তাই সম্পদের হ্রাসের সমপরিমাণ মালিকানা স্বত্ব হ্রাস পায়; দায় অপরিবর্তিত থাকে। বিনামূল্যে পণ্য বিতরণকে সাধারণ বিক্রয় আয় হিসেবে গণ্য করা যায় না।

Riva
সসম্পত্তি কমবে এবং স্বত্বাধিকার কমবে তা কিভাবে বিবরণী ছকে স্থাপন করব?