মি. ফরহাদের একটি ক্রয় চালানে মোট পরিমাণ ৩,৫০০ টাকা। বিক্রেতা ক্রেতাকে ৩/৭, নিট/২০ শর্তে ধারে পণ্য দেন। যদি ক্রেতা ৮তম দিনে মূল্য পরিশোধ করে তবে কত টাকা পরিশোধ করতে হবে এবং মোট মূল্য পরিশোধে তার সর্বোচ্চ সময় কত দিন?
নোট
সঠিক উত্তর: ৩,৫০০ টাকা ও ২০দিন। ৩/৭, নিট/২০ শর্তে প্রথম ৭ দিনের মধ্যে পরিশোধ করলে ৩% নগদ বাট্টা পাওয়া যায়; পুরো বিল পরিশোধের সর্বোচ্চ মেয়াদ ২০ দিন। অষ্টম দিনে বাট্টার মেয়াদ শেষ হওয়ায় সম্পূর্ণ ৩,৫০০ টাকা পরিশোধ করতে হবে।
