IAS 1 অনুসারে পূর্ণাঙ্গ আর্থিক বিবরণীর প্রধান উপাদান কয়টি?
নোট
সঠিক উত্তর: ৫টি। সম্পূর্ণ আর্থিক বিবরণীর প্রধান উপাদান হিসেবে আর্থিক অবস্থার বিবরণী, লাভ-ক্ষতি ও অন্যান্য সামগ্রিক আয়ের বিবরণী, মালিকানা স্বত্বের পরিবর্তনের বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এবং ব্যাখ্যামূলক নোটসমূহ বিবেচিত হয়। অর্থাৎ পাঁচটি প্রধান উপাদান। তুলনামূলক তথ্য ও বিশেষ পরিস্থিতিতে অতিরিক্ত বিবরণীর প্রয়োজন হতে পারে।
