Topic

রেওয়ামিল হিসাব

Practice related MCQ quizzes and improve step by step.

Practice by Education Level

Quizzes in রেওয়ামিল হিসাব for SSC

কোন ভুলটি রেওয়ামিলের মাধ্যমে উদ্ঘাটিত হবে?

  • করিমের নিকট প্রাপ্ত ৫৭৪ টাকার চেক করিমের হিসাবে ৪৭৫ টাকায় লিখিত হয়
  • বিক্রয় সংক্রান্ত করচ বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়
  • ৩০০ টাকার ধারে বিক্রিত পণ্য দুতরফা হিসাবে ৩০ টাকায় লিখিত হয়
  • ২৫০ টাকার ক্রয় সম্পূর্ণভাবে হিসাবে লেখা বাদ পড়ে
Correct answer(s):
  • করিমের নিকট প্রাপ্ত ৫৭৪ টাকার চেক করিমের হিসাবে ৪৭৫ টাকায় লিখিত হয়

অনিশ্চিত হিসাবে একটি বড় ধরণের জের থাকলে কি করা হবে?

  • উদ্বর্তপত্রে কর্তন হবে
  • আগামী সময়কালের জন্য জের টেনে নিয়ে যেতে হবে
  • চূড়ান্ত হিসাব ছাপানোর আগে ভুল খুঁজে বের করতে হবে
  • লাভ-ক্ষতি হিসাবে কর্তন করতে হবে
Correct answer(s):
  • চূড়ান্ত হিসাব ছাপানোর আগে ভুল খুঁজে বের করতে হবে

কোন ভুলে রেওয়ামিলের দুই পাশের যোগফল অসমান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি?

  • এক হিসাবের ডেবিট জের রেওয়ামিলে তোলা হয়নি
  • দেনাদারের নাম ভুল লেখা হয়েছে, অঙ্ক ও দিক ঠিক আছে
  • সমান অঙ্কের একটি ডেবিট ও একটি ক্রেডিট জের বাদ পড়েছে
  • একটি লেনদেন সম্পূর্ণ বাদ পড়েছে
Correct answer(s):
  • এক হিসাবের ডেবিট জের রেওয়ামিলে তোলা হয়নি

একটি হিসাবের জের ৪২ টাকা যা রেওয়ামিলে ভুল পার্শ্বে বসানো হয়েছে, অন্য সবকিছু যদি সঠিক হয় তবে রেওয়ামিলের দুই পাশের পার্থক্য কত হবে?

  • ৪২ টাকা
  • ২১ টাকা
  • ৮৪ টাকা
  • ২৪ টাকা
Correct answer(s):
  • ৮৪ টাকা

একটি হিসাবের জের ১২০ টাকা যা রেওয়ামিলের ভুল পার্শ্বে বসানো হয়েছে। অন্যান্য সব কিছু সঠিক হলে রেওয়ামিলের দুই পার্শ্বের পার্থক্য কত হবে?

  • ১২০ টাকা
  • ৬০ টাকা
  • ২১০ টাকা
  • ২৪০ টাকা
Correct answer(s):
  • ২৪০ টাকা

রেওয়ামিলের পার্থক্যের কারণ তাৎক্ষণিক জানা না গেলে সাময়িকভাবে কোন হিসাবে রাখা যায়?

  • লাভ-ক্ষতি হিসাবে
  • অনিশ্চিত হিসাবে
  • নামিক হিসাবে
  • মূলধন হিসাবে
Correct answer(s):
  • অনিশ্চিত হিসাবে

একটি রেওয়ামিল প্রস্তুত করার প্রাথমিক উদ্দেশ্য কি?

  • সব লেনদেন লিপিবদ্ধ করা হয়েছে, তা প্রমাণ করা
  • খতিয়ানে স্থানান্তরের পর ডেবিট এবং ক্রেডিট এর গাণিতিক শুদ্ধি প্রমাণ করা
  • জাবেদাও খতিয়ানের কোন প্রকার ভুল হয়ে থাকলে তা বের করা
  • বছরের নীট আয় বের করা
Correct answer(s):
  • খতিয়ানে স্থানান্তরের পর ডেবিট এবং ক্রেডিট এর গাণিতিক শুদ্ধি প্রমাণ করা

একটি হিসাবের জের ৮০ টাকা যা রেওয়ামিলের ভুল পার্শ্বে বসানো হয়েছে। অন্যান্য সব কিছু সঠিক থাকলে রেওয়ামিলের দুই পার্শ্বের পার্থক্য কত হবে?

  • ৮০ টাকা
  • ৪০ টাকা
  • ১৬০ টাকা
  • ৮ টাকা
Correct answer(s):
  • ১৬০ টাকা

কোনটি করণিক ভুল নয়?

  • বাদ পড়ার ভুল
  • নীতিগত ভুল
  • পরিপূরক ভুল
  • লিখনের ভুল
Correct answer(s):
  • নীতিগত ভুল

রেওয়ামিল দুদিক মিলবে না কখন?

  • আসবাবপত্র ক্রয় পণ্য ক্রয় হিসাবে লিপিবদ্ধ হয়
  • বেতন প্রদান বেতন হিসাবে খতিয়ানভুক্ত করা না হয়
  • বাকীতে যন্ত্রপাতি ক্রয় ভুলে ক্রয় হিসাবে ডেবিট ও নগদান হিসাবে ক্রেডিট করা হয়
  • অগ্রিম বীমা ভুলে বীমা খরচে ডেবিট করা হয়
Correct answer(s):
  • বেতন প্রদান বেতন হিসাবে খতিয়ানভুক্ত করা না হয়

একজন আসবাবপত্র ব্যবসায়ী আসাবপত্র ক্রয়, মাল ক্রয় হিসাবে ডেবিট করেছেন। এটা কোন ধরণের ভুল?

  • নীতির ভুল
  • লেখার ভুল
  • পরিপূরক ভুল
  • কোন ভুল হয়নি
Correct answer(s):
  • কোন ভুল হয়নি

রবিনের কাছ থেকে প্রাপ্ত টাকা পিটারের হিসাবে ক্রেডিট করা হলে, কী ধরণের ভুল হবে?

  • খতিয়ানভুক্তির ভুল
  • পরিপূরক ভুল
  • নীতির ভুল
  • লেখার ভুল
Correct answer(s):
  • লেখার ভুল

হিসাবচক্রে খতিয়ানের জের সারসংক্ষেপ করার কাজটি কোনটি?

  • বিশ্লেষণ
  • জাবেদা লিখন
  • রেওয়ামিল প্রস্তুতকরণ
  • খতিয়ানভুক্ত করণ
Correct answer(s):
  • রেওয়ামিল প্রস্তুতকরণ

কোন ধরণের ভুল রেওয়ামিলের উভয় দিকের সমতাকে বাধাগ্রস্থ করতে পারে?

  • বাদ পড়ার ভুল
  • পরিপূরক ভুল
  • কার্যের ভুল
  • নীতিগত ভুল
Correct answer(s):
  • কার্যের ভুল

একটি হিসাবের জের ৯০ টাকা যা রেওয়ামিলের ভুল পার্শ্বে দুইবার লেখা হয়েছে। অন্যান্য সবকিছু ঠিক থাকলে দুই পার্শ্বের পার্থক্য কি হবে?

  • ৯০ টাকা
  • ১৮০ টাকা
  • ২৭০ টাকা
  • ৩৬০ টাকা
Correct answer(s):
  • ২৭০ টাকা

ভাড়া খরচের জন্য প্রদত্ত ৭৫ টাকা বেতন খরচে ডেবিট এবং নগদান -এর ক্রেডিট পোস্টিং দেয়া হয়েছে। এ ভুলের ফলে কি হবে?

  • রেওয়ামিলের ক্রেডিটসমূহের সমষ্টি ডেবিটসমূহের সমষ্টি থেকে বেশি হবে
  • রেওয়ামিল মিলে যাবে
  • ডেবিট সমূহের সমষ্টি ক্রেডিটসমূহের সমষ্টি থেকে ৭৫ টাকা বেশি
  • ডেবিটসমূহের সমষ্টি ক্রেডিটসমূহের সমষ্টি থেকে ১৫০ টাকা
Correct answer(s):
  • রেওয়ামিল মিলে যাবে

কোন ভুলটি রেওয়ামিলে ধরা পড়ে?

  • নীতিগত ভুল
  • পরিপূরক ভুল
  • বাদ পড়ার ভুল
  • যোগ-বিয়োগের ভুল
Correct answer(s):
  • যোগ-বিয়োগের ভুল

কোন উদাহরণে পরিপূরক ভুল ঘটেছে?

  • মেরামত খরচ স্থায়ী সম্পদ হিসাবে ডেবিট
  • অগ্রিম বেতনকে ব্যয় হিসাবে দেখানো
  • একটি হিসাবে ডেবিট ২০০ টাকা বেশি এবং অন্য ডেবিট হিসাবে ২০০ টাকা কম লেখা
  • এক হিসাবের ডেবিট ৫০০ টাকার বদলে ৫,০০০ টাকা লেখা
Correct answer(s):
  • একটি হিসাবে ডেবিট ২০০ টাকা বেশি এবং অন্য ডেবিট হিসাবে ২০০ টাকা কম লেখা

একটি হিসাবের জের ৩২০ টাকা রেওয়ামিলের ভুল পার্শ্বে সবানো হয়েছে। অন্যান্য সবকিছু ঠিক থাকলে রেওয়ামিলের দুই পার্শ্বের পার্থক্য কত হবে?

  • ৩২০ টাকা
  • ৬৪০ টাকা
  • ১৬০ টাকা
  • ৮০ টাকা
Correct answer(s):
  • ৬৪০ টাকা

হিসাববিজ্ঞান ও নিরীক্ষার আলোচনায় E&O সংক্ষিপ্ত রূপের অর্থ কী?

  • Errors of Entry
  • Errors and Omissions
  • Expenses and Overheads
  • Entries and Outcomes
Correct answer(s):
  • Errors and Omissions