Topic

আর্থিক বিবরণী

Practice related MCQ quizzes and improve step by step.

Practice by Education Level

Quizzes in আর্থিক বিবরণী

বিক্রয়ের জন্য আমদানিকৃত পণ্যের অপ্রত্যর্পণযোগ্য শুল্ক প্রচলিত ক্রয়-বিক্রয় হিসাবে কোন পাশে দেখানো হয়?

  • লাভ-ক্ষতি হিসাবের ডেবিট পাশে
  • ক্রয়-বিক্রয় হিসাবের ডেবিট পাশে
  • লাভ-ক্ষতি হিসাবের ক্রেডিট পাশে
  • উদ্বর্তপত্রে সরাসরি মালিকানা স্বত্বে
Correct answer(s):
  • ক্রয়-বিক্রয় হিসাবের ডেবিট পাশে

হিসাববিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী অতীত ঘটনার ফলে বর্তমান বাধ্যবাধকতা তৈরি হলে কোন হিসাব উপাদান সৃষ্টি হয়?

  • দায়ের সৃষ্টি
  • ব্যয়ের সৃষ্টি
  • আয়ের সৃষ্টি
  • সম্পদের সৃষ্টি
Correct answer(s):
  • দায়ের সৃষ্টি

আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব—এই প্রধান উপাদানগুলোকে কয়টি শ্রেণিতে দেখানো হয়?

  • ২ ভাগ
  • ৩ ভাগ
  • ৪ ভাগ
  • ৫ ভাগ
Correct answer(s):
  • ৩ ভাগ

স্থায়ীত্বের ভিত্তিতে হিসাবসমূহকে কয় ভাগে ভাগ করা যায়?

  • ২ ভাগে
  • ৩ ভাগে
  • ৪ ভাগে
  • ৫ ভাগে
Correct answer(s):
  • ২ ভাগে

ব্যবসায়িক চিহ্ন কোন জাতীয় সম্পদ?

  • অস্পর্শনীয়
  • ক্ষয়িষ্ণু
  • স্পর্শনীয়
  • স্থায়ী
Correct answer(s):
  • অস্পর্শনীয়

অগ্রপ্রদত্ত খরচ কোন জাতীয় সম্পদের অন্তর্গত?

  • স্থায়ী
  • অলীক
  • স্পর্শনীয়
  • চলতি
Correct answer(s):
  • চলতি

অনুপার্জিত আয় কোন ধরণের দায়?

  • নগদ আয়
  • অন্ত:দায়
  • স্থায়ী-দায়
  • চলতি দায়
Correct answer(s):
  • চলতি দায়

মেয়াদ অনুত্তীর্ণ বাট্টাকৃত বিনিময় বিল। কোন জাতীয় আয়/দায়/সম্পদ?

  • স্থায়ী সম্পদ
  • সম্ভাব্য দায়
  • স্থায়ী দায়
  • সম্ভাব্য আয়
Correct answer(s):
  • সম্ভাব্য দায়

নতুন শেয়ার ইস্যু/অতিরিক্ত বিনিয়োগ কোন আর্থিক বিবরণীতে দেখানো হয়?

  • আয়-ব্যয় বিবরণী
  • মালিকানা স্বত্ব বিবরণী
  • নগদ প্রবাহ বিবরণী
  • লাভ-ক্ষতি হিসাব
Correct answer(s):
  • মালিকানা স্বত্ব বিবরণী

আর্থিক অবস্থার বিবরণীতে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে কোন তিনটি প্রধান উপাদানের ভিত্তিতে উপস্থাপন করা হয়?

  • আয়, ব্যয় ও মুনাফা
  • নগদ, বিক্রয় ও ক্রয়
  • সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব
  • বেতন, ভাড়া ও কমিশন
Correct answer(s):
  • সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব

উদ্বর্তপত্র প্রস্তুত করা হয় কি অনুযায়ী?

  • ঐতিহাসিক মূল্য নীতি
  • হিসাবকাল ধারণা
  • সমন্বয় নীতি
  • চলমান প্রতিষ্ঠান ধারণা
Correct answer(s):
  • চলমান প্রতিষ্ঠান ধারণা

প্রাপ্য আয়সমূহ কোন ধরণের সম্পত্তি?

  • স্থায়ী সম্পত্তি
  • নিট সম্পত্তি
  • চলতি সম্পত্তি
  • বাস্তব সম্পত্তি
Correct answer(s):
  • চলতি সম্পত্তি

উদ্বর্তপত্রের কোন বৈশিষ্ট্যের কারণে সম্পদের বর্তমান বাজারমূল্য সব সময় প্রতিফলিত হয় না?

  • এটি নির্দিষ্ট তারিখে প্রস্তুত হয়
  • অনেক সম্পদ ঐতিহাসিক ব্যয়ভিত্তিক বহনমূল্যে দেখানো হয়
  • এতে সম্পদ ও দায় দেখানো হয়
  • এতে হিসাব সমীকরণ বজায় থাকে
Correct answer(s):
  • অনেক সম্পদ ঐতিহাসিক ব্যয়ভিত্তিক বহনমূল্যে দেখানো হয়

আয়-ব্যয় বিবরণী প্রস্তুত করা হয় কোন নীতি অনুযায়ী?

  • সমকাল নীতি অনুযায়ী
  • চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে
  • সমন্বয় নীতি অনুযায়ী
  • ক্রয় মূল্য নীতি অনুযায়ী
Correct answer(s):
  • সমকাল নীতি অনুযায়ী

কোন সম্পত্তিটির উপর অবচয় ধরা হয়?

  • নগদ টাকা প্রাথমিক খরচ
  • অফিস সরঞ্জাম
  • গ্যাসফিল্ড
  • সুনাম
Correct answer(s):
  • অফিস সরঞ্জাম

উত্তোলিত খনিজের অনুপাতে তেলের খনির মূল্য ব্যয়ে বণ্টন করার হিসাব-পদ্ধতিকে কী বলে?

  • অবচয়
  • ক্ষয়ীকরণ
  • অবলোপন
  • পুনর্মূল্যায়ন
Correct answer(s):
  • ক্ষয়ীকরণ

Cost (মূল্য) এর অব্যবহৃত অংশকেই কি বলা হয়?

  • সম্পত্তি
  • দায়
  • ব্যয়
  • আয়
Correct answer(s):
  • সম্পত্তি

কয়লা খনি কোন ধরণের সম্পদ?

  • স্থায়ী
  • বাস্তব
  • ক্ষয়িষ্ণু
  • সবগুলোই সঠিক
Correct answer(s):
  • সবগুলোই সঠিক

উদ্বর্তপত্রের ফুট নোটে কি দেখানো হয়?

  • অগ্রিম আয়
  • ব্যয়
  • অলীক সম্পদ
  • সম্ভাব্য দায়
Correct answer(s):
  • সম্ভাব্য দায়

হিসাব সমীকরণ অনুযায়ী প্রতিষ্ঠানের মোট সম্পদ থেকে কী বিয়োগ করলে মালিকানা স্বত্ব পাওয়া যায়?

  • অলীক সম্পদ
  • অস্পর্শনীয় সম্পদ
  • মোট বহিঃদায়
  • মোট বিক্রয়
Correct answer(s):
  • মোট বহিঃদায়