Topic

আর্থিক বিবরণী

Practice related MCQ quizzes and improve step by step.

Practice by Education Level

Quizzes in আর্থিক বিবরণী

পণ্যের প্রতিটি উৎপাদিত ইউনিটের ওপর সরাসরি ধার্য রয়্যালটি সাধারণত কোন হিসাবে উৎপাদনব্যয়ের অংশ হিসেবে দেখানো হয়?

  • লাভ-লোকসান হিসাবে
  • উৎপাদন হিসাবে
  • ক্রয়-বিক্রয় হিসাবে
  • উদ্বৃত্তপত্রে
Correct answer(s):
  • উৎপাদন হিসাবে

উদ্বর্তপত্র কোন ধরণের একটি বিবরণী?

  • হিসাবকালের
  • বছরের
  • মাসের
  • নির্দিষ্ট তারিখের
Correct answer(s):
  • নির্দিষ্ট তারিখের

ঐতিহ্যগত হিসাবশাস্ত্রের শ্রেণিবিভাগ অনুসারে কোনটি অলীক সম্পত্তি?

  • অগ্রীম প্রদত্ত বীমা
  • সুনাম
  • শেয়ার অবহার
  • অনুপার্জিত আয়
Correct answer(s):
  • শেয়ার অবহার

কোনটি অস্পর্শনীয় সম্পত্তি?

  • ট্রেডমার্ক
  • ঋণপত্রের বাট্টা
  • অগ্রীম প্রদত্ত বীমা
  • প্রাথমিক খরচ
Correct answer(s):
  • ট্রেডমার্ক

কোন কোন প্রতিবেদন যথাক্রমে খরচ ও উদ্বর্তপত্র?

  • আয় বিবরণী ও মালিকের স্বত্ব বিবরণী
  • মালিকের স্বত্ব বিবরণী ও উদ্বর্তপত্র
  • আয় বিবরণী ও উদ্বর্তপত্র
  • উদ্বর্তপত্র ও আয় বিবরণী
Correct answer(s):
  • আয় বিবরণী ও উদ্বর্তপত্র

নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের সময় নীট লাভের সাথে অবচয় যোগ করা হয়, কারণ কি?

  • অবচয় উদ্বর্তপত্র প্রবাহিত করে
  • অবচয় নগদ প্রবাহ প্রভাবিত করেনা
  • অতিরিক্ত নগদ হাতে থাকা
  • অবচয় একটি আনুমানিক ব্যয়
Correct answer(s):
  • অবচয় নগদ প্রবাহ প্রভাবিত করেনা

কোনটি কোম্পানীর উদ্বর্তপত্রে চলতি দায় হিসাবে প্রদর্শন করতে হয়?

  • জমাকৃত মুনাফা
  • শেয়ার অধিকার
  • দেয় বন্ড
  • প্রদেয় লভ্যাংশ
Correct answer(s):
  • প্রদেয় লভ্যাংশ

উদ্বর্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী একটি নির্দিষ্ট দিনে প্রতিষ্ঠানের কোন উপাদানগুলো উপস্থাপন করে?

  • শুধু আয় ও ব্যয়
  • শুধু বিক্রয় ও ক্রয়
  • শুধু নগদ ও ব্যাংক
  • সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব
Correct answer(s):
  • সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব

নিচের কোনটি প্রতিষ্ঠানের স্বীকৃত সম্পদ না হয়ে সাধারণত আয়-ব্যয়সংক্রান্ত ধারণা হিসেবে বিবেচিত?

  • স্বীকৃত ইজারা-ব্যবহারাধিকার সম্পদ
  • যন্ত্রপাতি
  • ব্যাংক স্থিতি
  • বিক্রয় মুনাফা
Correct answer(s):
  • বিক্রয় মুনাফা

ঐতিহ্যগত হিসাবশাস্ত্রে শেয়ার অবহারকে কোন ধরনের তথাকথিত সম্পদ বলা হতো?

  • চলতি সম্পদ
  • স্থায়ী সম্পদ
  • কাল্পনিক সম্পদ
  • বাণিজ্যিক প্রাপ্য
Correct answer(s):
  • কাল্পনিক সম্পদ

একটি ব্যবসা প্রতিষ্ঠানের লাভের ওপর ধার্য চলতি বছরের আয়কর আয় বিবরণীতে কোন ধরনের উপাদান হিসেবে স্বীকৃত হয়?

  • দায়
  • খরচ
  • সম্পত্তি
  • রাজস্ব
Correct answer(s):
  • খরচ

প্রতিষ্ঠানের ইস্যুকৃত ২,২০০ টাকার চেক নগদান বইতে ভুল করে ২,৪০০ টাকা হিসেবে বিয়োগ করা হয়েছে। ব্যাংক সমন্বয় বিবরণীতে নগদান বইয়ের ব্যাংক স্থিতি সংশোধনের জন্য কী করতে হবে?

  • ব্যাংক জের থেকে ২,৪০০ টাকা বিয়োগ হবে
  • ব্যাংক জের-এর সাথে ২০০ টাকা যোগ হবে
  • পুস্তক জের থেকে ২০০ টাকা বিয়োগ হবে
  • পুস্তক জের-এর সাথে ২০০ টাকা যোগ হবে
Correct answer(s):
  • পুস্তক জের-এর সাথে ২০০ টাকা যোগ হবে

কোনটি সম্পত্তি নয়?

  • খুচরা নগদ
  • দেনাদার
  • নগদ অর্থ
  • পাওনাদার
Correct answer(s):
  • পাওনাদার

অবচয় কোন ধরণের সম্পত্তিতে ধরা হয়?

  • অস্পর্শনীয় সম্পত্তি
  • অলীক সম্পত্তি
  • চলতি সম্পত্তি
  • স্থায়ী সম্পত্তি
Correct answer(s):
  • স্থায়ী সম্পত্তি

কুইক রেশিও বা ত্বরিত অনুপাত নির্ণয়ে নিচের কোনটি চলতি সম্পদ হলেও কুইক সম্পদ হিসেবে ধরা হয় না?

  • নগদ টাকা
  • ব্যাংকে জমা
  • বাণিজ্যিক প্রাপ্য
  • মজুদ পণ্য
Correct answer(s):
  • মজুদ পণ্য

‘কপি রাইট’ কোন ধরণের সম্পদ?

  • অস্পর্শনীয়
  • অলীক
  • চলতি
  • স্থায়ী
Correct answer(s):
  • অস্পর্শনীয়

কোনটি চলতি সম্পদ?

  • মজুদ পণ্য
  • কলকব্জা
  • আসবাবপত্র
  • সুনাম
Correct answer(s):
  • মজুদ পণ্য

প্রতিষ্ঠানের একটি সময়কালের লাভজনকতা পরিমাপে প্রধানত কোন বিবরণীর আয় ও ব্যয়ের তথ্য ব্যবহার করা হয়?

  • আর্থিক অবস্থার বিবরণী
  • আয় বিবরণী
  • সম্পদ রেজিস্টার
  • দেনাদার তালিকা
Correct answer(s):
  • আয় বিবরণী