Topic

আর্থিক বিবরণী

Practice related MCQ quizzes and improve step by step.

Practice by Education Level

Quizzes in আর্থিক বিবরণী for HSC

ন্যায্যমূল্যে পরিমাপযোগ্য লেনদেনযোগ্য ইকুইটি সিকিউরিটিজ কোন মূল্যে দেখানো হয়?

  • ঐতিহাসিক ক্রয়মূল্যে সবসময়
  • ক্রয়মূল্য ও বাজারমূল্যের মধ্যে কমটিতে সবসময়
  • অবশিষ্ট লিখিত মূল্যে
  • প্রতিবেদন তারিখের ন্যায্যমূল্যে
Correct answer(s):
  • প্রতিবেদন তারিখের ন্যায্যমূল্যে

কোনটি অস্পর্শনীয় সম্পদ নয়?

  • কপিরাইট
  • প্যাটেন্ট
  • সুনাম
  • আসবাবপত্র
Correct answer(s):
  • আসবাবপত্র

কোনটি উদ্বর্তপত্রের উদ্দেশ্য নয়?

  • আয় ও ব্যয় সম্পর্কে তথ্য প্রদান
  • মূলধন ও তার প্রকৃতি দেখানো
  • মোট দেনার পরিমাণ দেখানো
  • মোট অগ্রিম খরচের পরিমাণ দেখানো
Correct answer(s):
  • আয় ও ব্যয় সম্পর্কে তথ্য প্রদান

যন্ত্রপাতির অবচয় কোন ধরনের হিসাবসংক্রান্ত ঘটনা?

  • অভ্যন্তরীণ ঘটনা
  • ধারে পণ্য ক্রয়ের লেনদেন
  • বহিঃলেনদেন
  • নগদ বিক্রয়ের লেনদেন
Correct answer(s):
  • অভ্যন্তরীণ ঘটনা

মোট মুনাফা নির্ণয়ের সঠিক সূত্র কোনটি?

  • বিক্রয় − (প্রারম্ভিক মজুদ − ক্রয় + সমাপনী মজুদ)
  • বিক্রয় − (প্রারম্ভিক মজুদ − ক্রয় − সমাপনী মজুদ)
  • বিক্রয় − (প্রারম্ভিক মজুদ + ক্রয় + সমাপনী মজুদ)
  • বিক্রয় − (প্রারম্ভিক মজুদ + ক্রয় − সমাপনী মজুদ)
Correct answer(s):
  • বিক্রয় − (প্রারম্ভিক মজুদ + ক্রয় − সমাপনী মজুদ)

আয় বিবরণী কোন সময়ের আয় ও ব্যয় দেখায়?

  • একটি নির্দিষ্ট হিসাবকালের
  • একটি নির্দিষ্ট তারিখের
  • শুধু একটি দিনের
  • শুধু অর্থবছরের প্রথম দিনের
Correct answer(s):
  • একটি নির্দিষ্ট হিসাবকালের

উদ্বর্তপত্রের যোগফলকে প্রভাবিত করবে না কি?

  • নগদে সম্পত্তি ক্রয় ৪,০০০ টাকা
  • মালিক কর্তৃক ৫,০০০ টাকা উত্তোলন
  • ২০০ টাকার প্রদেয় বিল পরিশোধ
  • ধারে ৫,০০০ টাকার পণ্য ক্রয়
Correct answer(s):
  • নগদে সম্পত্তি ক্রয় ৪,০০০ টাকা

স্থিতিপত্র তৈরির তারিখে পুঞ্জিত অবচয় হিসাব কি করা হয়?

  • সম্পত্তি হিসাবে স্থানান্তর হয়
  • স্থিতিপত্রে সম্পত্তি থেকে দেয়া হয়
  • লাভ-ক্ষতি হিসাবে স্থানান্তর হয়
  • অবচয় হিসাব স্থানান্তর হয়
Correct answer(s):
  • স্থিতিপত্রে সম্পত্তি থেকে দেয়া হয়

হিসাবকাল শেষে অবিক্রীত মজুদ পণ্য অগ্নিকাণ্ডে নষ্ট হলে এবং কোনো বীমা আদায় বা উদ্ধারমূল্য না থাকলে নষ্ট হওয়া মজুদের জন্য কোন হিসাবায়ন যথাযথ?

  • মজুদ সম্পদ কমিয়ে ক্ষতি স্বীকার
  • মোট লাভ অপরিবর্তিত ধরে কোনো দাখিলা নয়
  • নষ্ট মজুদ বিক্রয় আয় হিসেবে দেখানো
  • মালিকানা মূলধন বাড়ানো
Correct answer(s):
  • মজুদ সম্পদ কমিয়ে ক্ষতি স্বীকার

সম্পত্তি নয় কোনটি?

  • খাজাকে প্রদত্ত ঋণ
  • দেনাদার
  • প্রাপ্ত অগ্রীম বাড়ী ভাড়া
  • হাতে পণ্য
Correct answer(s):
  • প্রাপ্ত অগ্রীম বাড়ী ভাড়া

হিসাবকাল শেষে সম্পূর্ণ খরচ নাও হতে পারে কিসের?

  • হিসাবকালের জন্য ভাড়া প্রদান
  • হিসাবকালের জন্য বেতন প্রদান
  • বিক্রিত পণ্যের ব্যয়
  • পণ্য ক্রয়
Correct answer(s):
  • পণ্য ক্রয়

সুনাম কোন ধরণের সম্পত্তি?

  • চলতি সম্পত্তি
  • অস্পর্শনীয় সম্পত্তি
  • অলীক সম্পত্তি
  • স্থায়ী সম্পদ
Correct answer(s):
  • অস্পর্শনীয় সম্পত্তি

২৫,০০,০০০ টাকা ক্রয়কৃত দালানের বর্তমান বইমূল্য ১০,০০,০০০ টাকা এবং প্রাক্কলিত বাজার মূল্য ১২,০০,০০০ টাকা। স্থিতিপত্রে দালানের মূল্য কত টাকায় দেখাতে হবে?

  • ১২,০০,০০০ টাকা
  • ১০,০০,০০০ টাকা
  • ২৫,০০,০০০ টাকা
  • ২৬,০০,০০০ টাকা
Correct answer(s):
  • ১০,০০,০০০ টাকা

ঐতিহ্যগত হিসাবশাস্ত্রের অন্তর্দায় ধারণা অনুযায়ী নিচের কোনগুলো মালিকানা স্বত্বের অংশ? সঠিক উত্তরগুলো নির্বাচন করো।

  • অপরিশোধিত তৃতীয় পক্ষের বেতন
  • অবণ্টিত মুনাফা
  • মালিক বা অংশীদারের প্রদত্ত মূলধন
  • ব্যাংক ঋণ
Correct answer(s):
  • অবণ্টিত মুনাফা
  • মালিক বা অংশীদারের প্রদত্ত মূলধন

ঐতিহ্যগত হিসাবশাস্ত্রের শ্রেণিবিভাগ অনুসারে একটি কোম্পানির প্রাথমিক খরচ কোন ধরণের সম্পত্তি?

  • অলীক সম্পত্তি
  • স্থায়ী সম্পত্তি
  • চলতি সম্পত্তি
  • অস্পর্শনীয় সম্পত্তি
Correct answer(s):
  • অলীক সম্পত্তি

একটি নির্দিষ্ট সময়কালে কোন পরিস্থিতিতে নীট মুনাফা অর্জিত হবে?

  • সম্পত্তি > দায় হলে
  • সম্পত্তি > রাজস্ব হলে
  • রাজস্ব> সম্পত্তি হলে
  • রাজস্ব > খরচ হলে
Correct answer(s):
  • রাজস্ব > খরচ হলে

একটি প্রতিষ্ঠানের কমিশন-পূর্ব নিট লাভ ৩৫,০০০ টাকা। কমিশন বাদ দেওয়ার পর অবশিষ্ট নিট লাভের ২% হারে কমিশন দেওয়া হলে কমিশন কত হবে?

  • ৬৮৫ টাকা
  • ৬৮৬.২৭ টাকা (প্রায়)
  • ৭০০ টাকা
  • ৬৮৮ টাকা
Correct answer(s):
  • ৬৮৬.২৭ টাকা (প্রায়)

ব্যবস্থাপনা পরিচালকের কমিশনপূর্ব নীট লাভ ৪০,০২০ টাকা। কমিশন বাদ নীট লাভের উপর ১৫% কমিশন কত?

  • ৫,২২৪ টাকা
  • ৬,২২০ টাকা
  • ৫,২২০ টাকা
  • ৫,২০২ টাকা
Correct answer(s):
  • ৫,২২০ টাকা

‘নীট মুনাফা’ একটি প্রতিষ্ঠানের জন্য কি?

  • বহি:দায়
  • অন্ত:দায়
  • সম্পত্তি
  • দায় নহে
Correct answer(s):
  • অন্ত:দায়

‘মূলধন’ একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি?

  • অন্ত:দায়
  • আয়
  • সম্পত্তি
  • বহি:দায়
Correct answer(s):
  • অন্ত:দায়