Topic

হিসাববিজ্ঞান পরিচিতি

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in হিসাববিজ্ঞান পরিচিতি

একটি কোম্পানির লাভ-ক্ষতি হিসাবের প্রধান সীমাবদ্ধতা কি?

Correct answer(s):
    • অনুমান ভিত্তিক অনেক হিসাব থাকে


ব্যাংক মিলকরণ বিবরণী প্রস্তুতির পূর্বে ক্যাশিয়ারের নগদান স্থিতি ছিল ৪,৮০০ টাকা। একজন দেনাদার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকে সরাসরি জমা দিয়েছে ১,৪৮০ টাকা। ব্যবসা প্রতিষ্ঠান একটি ৬০০ টাকার চেক একজনকে দিয়েছে যা এখনও ব্যাংকে উপস্থাপন করা হয়নি। ব্যাংক তার সেবা প্রদান বাবত ৩০০ টাকা দেখিয়েছে।

ব্যাংক পাশ বইতে কত টাকা স্থিতি দেখানো হয়েছিল?

Correct answer(s):
    • ৬,৫৮০ টাকা

কোনটি অ-নগদ লেনদেনের উদাহরণ?

Correct answer(s):
    • আসবাবপত্রের উপর ১০% অবচয় ধার্য করা
    • সুনাম ১০,০০০ টাকা অবলোপন করা হলো
    • ৫০০ টাকা নগদ বাট্টা প্রদান

কোনটি সত্য নয়?

Correct answer(s):
    • অদৃশ্যমান ঘটনা লেনদেন হতে পারে না
    • ভবিষ্যতে ঘটতে পারে এমন কোন ঘটনাকে লেনদেন হিসাবে গণ্য করা যায়
    • প্রামাণ্য দলিল ছাড়াও লেনদেন হিসেবে গণ্য হয়
    • আর্থিক পরিবর্তন তিন ধরনের হতে পারে


সড়ক দুর্ঘটনায় কোম্পানীর ব্যবস্থাপক মারা যাওয়ায় আকবর এন্ড সন্স এর সাথে ৫ কোটি টাকার চুক্তি সই হয় নাই, এটির ফলে হিসাব সমীকরণে কি প্রভাব ফেলেছে?

Correct answer(s):
    • হিসাব সমীকরণে কোন প্রভাব পড়ে নি

কোনটি লেনদেন নয়?

Correct answer(s):
    • পোশাক ক্রয়ের জন্য ব্যক্তিগত ভাবে ৫,০০০টাকা খরচ করলেন।

“Accrual Bais” এ হিসাবরক্ষণ বলতে কি বুঝায়?

Correct answer(s):
    • প্রাপ্য ও প্রদেয় হিসাবসমূহ লিপিবদ্ধ করা
    • সেবার আদান-প্রদান হলেই লেনদেন হিসাবে লিপিবদ্ধ করা

বাকীতে পণ্য বিক্রয় মৌলিক হিসাব বিজ্ঞান সমীকরণের উপর কোন প্রভাব ফেলবে?

Correct answer(s):
    • সম্পদ বৃদ্ধি এবং মালিকের স্বত্ত্ব বৃদ্ধি

কোন সকল হিসাবের সাধারণত ডেবিট উদ্বৃত্ত থাকে?

Correct answer(s):
    • সম্পদ, লাভ-লোকসান আবন্টন এবং ব্যয়

টাইটান কোম্পানির সমাপনী মজুদ পণ্য ৪,০০০ টাকা কম দেখানো হয়েছে। বর্তমান হিসাব বছরের বিক্রিত পণ্যের ব্যয় এবং নীট আয়ের উপর, এই ভুলের প্রভাব হবে যথাক্রমে ____।

Correct answer(s):
    • বেশী প্রদর্শিত, কম প্রদর্শিত

হিসাব কাল শেষে সমন্বয় লিখনকালে কি ঘটে?

Correct answer(s):
    • সব সময় কমপক্ষে আয় বিবরণীর একটি এবং উদ্বৃত্ত পত্রের একটি হিসাব জড়িত হয়


কোন কোম্পানির নীট আয় ২৪,০০০ টাকা, নীট বিক্রয় ৪,০০,০০০ টাকা এবং গড় সম্পত্তি ৬,০০,০০০ টাকা। উক্ত কোম্পানির মুনাফার হার কত?

Correct answer(s):
    • ৬%

কত সময়ের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়?

Correct answer(s):
    • যে কোন সময়কালের জন্য যা উপযুক্ত বলে বিবেচনা করা হয়

হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী সম্বন্ধে কোন বিবৃতিটি ভুল?

Correct answer(s):
    • কর্মচারী হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী

রেওয়ামিলের দু’দিক মিলবে না, কখন?

Correct answer(s):
    • বেতন প্রদান বেতন হিসাবে খতিয়ানভুক্ত করা না হয়

মজুত পণ্য মূল্যায়নের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসরণ করা হয়?

Correct answer(s):
    • রক্ষণশীল নীতি