Topic

রেওয়ামিল হিসাব

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in রেওয়ামিল হিসাব


বিচ্যুতি জনিত ভুল ও পরিপূরক ভুল রেওয়ামিলের মাধ্যমে ____।

Correct answer(s):
    • ধরা পড়ে না

কোন ভুলটি রেওয়ামিলে ধরা পড়ে না?

Correct answer(s):
    • কোন লেনদেন হিসাব বহিতে আদৌ-লিপিবদ্ধ না করা ভুল

যন্ত্রপাতি সংস্থাপন মজুরী যন্ত্রপাতি হিসাবে ডেবিট না করা হলে কোন ভুলটি হয়?

Correct answer(s):
    • নীতিগত

কোন ভুলটি রেওয়ামিলের মাধ্যমে উদঘাটিত হয়?

Correct answer(s):
    • ক এর নিকট হতে প্রাপ্ত ৫৭৪ টাকার চেক ক এর হিসাবে ৪৭৫ টাকা লেখা হয়

ভাড়া প্রদান হিসাবের জের ৫৭ টাকা ভুলক্রমে রেওয়ামিলের ক্রেডিট দিকে ৭৫ টাকা লেখা হয়েছে। অন্যান্য হিসাব ঠিক ভাবে লেখা হলে রেওয়ামিলের পার্থক্য কত হবে?

Correct answer(s):
    • ১৩২ টাকা

ভূমি রেজিষ্ট্রেশন খরচ ৫,০০০ টাকা লাভ ক্ষতি হিসাবে ডেবিট করা হয়েছে। এটি কি ধরণের ভুল?

Correct answer(s):
    • নীতিগত ভুল

একটি ভুল সংশোধন করার সময় কখন অনিশ্চিত হিসাব ডেবিট বা ক্রেডিট করা হয়?

Correct answer(s):
    • যখন ভুলটি একিদকে হয়


২০০ টাকার জায়গায় ২০ টাকা বা ৫১৩ টাকার জায়গায় ৩৫১ টাকা লেখা কি ভুল হবে?

Correct answer(s):
    • লেখার ভুল

বেতন প্রদান ভাড়া হিসাবে ডেবিট করা হয়েছে। এটা কি ধরণের ভুল?

Correct answer(s):
    • লেখার ভুল

মেশিন সংস্থাপন খরচ ৫,০০০ টাকা মজুরী হিসাবে ৫,৫০০ টাকা ডেবিট করা হয়েছে। এটা কি ধরণের ভুল?

Correct answer(s):
    • নীতিগত ও লেখার ভুল

একটি হিসাবের ভুল অন্য একটি হিসাবের ভুল দ্বারা সংশোধিত হয়ে গেলে তাকে কি বলে?

Correct answer(s):
    • পরিপূরক ভুল

ব্যাংক ব্যালেন্স ক্রেডিট হলে রেওয়ামিলে দেখানো হয় কোথায়?

Correct answer(s):
    • ক্রেডিট পার্শ্বে

যন্ত্রপাতির বার্ষিক মেরামত ব্যয় ৫,০০০ টাকা, যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হল। এটি কোন ধরণের ভুল?

Correct answer(s):
    • নীতিগত ভুল


একিট হিসাবের জের ১০৯ টাকা রেওয়ামিলের ভুল পার্শ্বে বসানো হয়েছে। অন্য সবকিছু ঠিক থাকলে রেওয়ামিলের দুই পার্শ্বের পার্থক্য কত হবে?

Correct answer(s):
    • ২১৮ টাকা