Topic

জাবেদা

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in জাবেদা

সরবরাহকারীদের বিলে স্বীকৃতি দেওয়া হলে লিপিবদ্ধ হবে কোথায়?

Correct answer(s):
    • দেয় বিল জাবেদায় বা সাধারণ জাবেদায়


একটি L + U মেশিন ক্রয় করা হল ১০,০০,০০০ টাকায়। ভ্যাট এর জন্য আমদানি শুল্ক প্রদান ১০,০০০ টাকা, পরিবহন খরচ ২০,০০০ টাকা। যার ভিতর ৭,০০০ টাকা গাড়িতে ওঠানোর মজুরী অন্তর্ভূক্ত। মেশিন হিসাবে ডেবিট করতে হবে কত টাকা?

Correct answer(s):
    • 10,30,000 টাকা

লেনদেন উপাত্ত জাবেদায় অন্তর্ভূক্তকরণ বলতে কি বোঝায়?

Correct answer(s):
    • জাবেদাভূক্তকরণ

দৈনন্দিন মোট লেনদেনের সংখ্যা জানা যায় কিভাবে?

Correct answer(s):
    • জাবেদার মাধ্যমে

কোন হিসাবটি ডেবিট জের প্রকাশ করতে পারে?

Correct answer(s):
    • বিক্রয় ফেরত
    • বিক্রয় বাট্টা

আসবাবপত্র ক্রয় ৫০,০০০টাকা। এর জন্য বহন খরচ ৫,০০০টাকা। আসবাবপত্র হিসাবে ডেবিট করতে হবে কত টাকা?

Correct answer(s):
    • ৫৫,০০০ টাকা

১০ই জানুয়ারী তারিখে ৩/৭, নীট/২০ শর্তে ধারে ক্রয় ৮৫০টাকা। ১৫ই জানুয়ারী ফেরত প্রদান ১৫০টাকা। ২০শে জানুয়ারী তারিখে পরিশোধ্য টাকার পরিমাণ কত হবে?

Correct answer(s):
    • ৭০০

১০ জানুয়ারী তারিখে ৩/৭, নীট/২০ শর্তে ধারে ক্রয় ৮৫০ টাকা। ১৫ই জানুয়ারী ফেরত প্রদান ১৫০টাকা। ১৭ই জানুয়ারী তারিখে পূর্ণ পরিশোধিত হবে কত টাকা?

Correct answer(s):
    • ৬৭৯


হিসাবকাল শেষে অগ্রীম এবং বকেয়াসমূহ সংশ্লিষ্ট আয় বা ব্যয়ের সাথে সমন্বয়ের জন্য যে দাখিলা প্রদান করা হয় তা কি?

Correct answer(s):
    • সমন্বয় দাখিলা

প্রদেয় বিল/প্রাপ্য বিল প্রত্যাখ্যাত বা বাউন্স হলে লিপিবদ্ধ করা হয় কোথায়?

Correct answer(s):
    • প্রকৃত জাবেদা

দুটি হিসাবকালের মধ্যে যোগসূত্র স্থাপন করে তা কোন ধরণের দাখিলা?

Correct answer(s):
    • বিপরীত দাখিলা

প্রদেয় বিল জাবেদার যোগফল স্থানান্তর করা হয় সাধারণ খতিয়ানের প্রদেয় বিল হিসাবের কোন পাশে?

Correct answer(s):
    • ক্রেডিট পাশে

সাধারণ খতিয়ানের ক্রয় হিসাবের কোন পার্শ্বে ক্রয় জাবেদার যোগফল স্থানান্তর করা হয়?

Correct answer(s):
    • ডেবিট

সমাপনী দাখিলা দেওয়া হয় কোন ধরণের হিসাবগুলো হিসাবকাল শেষে বন্ধ করার জন্য?

Correct answer(s):
    • অস্থায়ী হিসাব


প্রকৃত জাবেদার দাখিলা কি কি?

Correct answer(s):
    • প্রারম্ভিক দাখিলা
    • সমন্বয় দাখিলা
    • বিপরীত দাখিলা
    • সংশোধনী দাখিলা

অস্থায়ী হিসাবের উদ্বৃত্তসমূহকে মালিকের ইকুইটি হিসাবে স্থানান্তর করার জন্য যে দাখিলা দেয়া হয়, তার নাম কি?

Correct answer(s):
    • সমাপনী দাখিলা

ধারে ক্রীত পণ্য ফেরত পাঠালে পণ্যের বিবরণ দিয়ে যে চিঠি পাঠানো হয় তার নাম কি?

Correct answer(s):
    • দেনা লিপি
    • ডেবিট নোট

ধারে বিক্রীত পণ্য ফেরত আসলে পণ্যের সাথে যে চিঠি আসে তা কি?

Correct answer(s):
    • ডেবিট নোট
    • ক্রেডিট নোট