Topic

চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি

মুনতাছির ১২০ টাকা দিয়ে ২৪ টি কলম কিনলো। ১০০ টাকায় সে কয়টি কলম কিনতে পারবে?

Correct answer(s):
    • ২০ টি কলম।

মুনতাছির ১২০ টাকা দিয়ে ২৪টি কলম কিনলো। সে উক্ত টাকা দিয়ে ৮ টাকা মূল্যের কয়টি পেন্সিল কিনতে পারবে?

Correct answer(s):
    • ১৫ টি পেন্সিল।

৫৪ দ্বারা একটি সংখ্যাকে ভাগ করে ভাগফল ১৮ ও ভাগশেষ ৮ পাওয়া গেল। সংখ্যাটি কি নিঃশেষে বিভাজ্য?

Correct answer(s):
    • দ্বী-নিঃশেষে বিভাজ্য নয়।
    • নিঃশেষে বিভাজ্য নয়।

৫৪ দ্বারা একটি সংখ্যাকে ভাগ করে ভাগফল ১৮ ও ভাগশেষ ৮ পাওয়া গেল। সংখ্যাটি নির্ণয় কর।

Correct answer(s):
    • ৯৮০

৫৪ দ্বারা একটি সংখ্যাকে ভাগ করে ভাগফল ১৮ ও ভাগশেষ ৮ পাওয়া গেল। সংখ্যাটিকে ১০ দ্বারা ভাগ কর।

Correct answer(s):
    • ৯৮

আমজাদ সাহেব তার বেতন থেকে প্রতি মাসে ৯৮৫ টাকা সঞ্চয় করেন। ৯ বছর পরে তার মোট ১,০৬,৩৮০ টাকা সঞ্চয় হলো। এক বছরে তিনি মোট কত টাকা সঞ্চয় করেন?

Correct answer(s):
    • ১১,৮২০ টাকা।

আমজাদ সাহেব তার বেতন থেকে প্রতি মাসে ৯৮৫ টাকা সঞ্চয় করেন। কত মাস পর তার সঞ্চিত টাকা ৪৯,২৫০ হবে?

Correct answer(s):
    • ৫০ মাস।

আমজাদ সাহেব তার বেতন থেকে প্রতি মাসে ৯৮৫ টাকা সঞ্চয় করেন। ৯ বছর পরে তার মোট ১,০৬,৩৮০ টাকা সঞ্চয় হলো। তার সঞ্চিত টাকা থেকে ৬০০০০ টাকা ৩২ জন এতিমের মাঝে সমান ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে?

Correct answer(s):
    • ১৮৭৫ টাকা।

৬ টি চেয়ার এবং ৪টি টেবিলের মূল্য একত্রে ৯৫৭০ টাকা। একটি চেয়ারের মূল্য ৬২৫ টাকা হলে একটি টেবিলের মূল্য কত?

Correct answer(s):
    • ১৪৫৫ টাকা।

আলতাফ সাহেবের মাসিক বেতন ৯৮৭০ টাকা। প্রতি মাসে তিনি ৩৮০০ টাকা বাসা ভাড়া বাবদ এবং ৫৬৫০ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্য়াংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রখেন?

Correct answer(s):
    • ৫০৪০ টাকা।

একটি পানির ট্যাংকে প্রতি মিনিটে ৫ লিটার পানি আসে এবং ২ লিটার পানি খরচ হয়। ১০ মিনিটে পানির ট্যাংকটিতে কত লিটার পানি থাকবে?

Correct answer(s):
    • ৩০ লিটার।

৫ জন লোক আসবাপত্রের দোকানে গেলেন। তারা ৮৭০০ টাকা হিসাবে ২ টি আলমারি, ২১০০ টাকা হিসাবে ৩ টি টেবিল এবং ৭৫০ টাকা হিসাবে ১২ টি চেয়ার কিনলেন এবং মোট মূল্য তারা ৫ জন সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেকে কত টাকা করে দিলেন?

Correct answer(s):
    • ৬৫৪০ টাকা।

মলি এবং রাজুর একত্রে ৮৫৮০ টাকা আছে। রাজু অপেক্ষা মলির ৪৮০ টাকা কম আছে। মলি এবং রাজু প্রত্যেকের কত টাকা আছে?

Correct answer(s):
    • ৪০৫০ এবং ৪৫৩০ টাকা।

মিনা ৪ মিনিটে ২০০ মিটার হাঁটে। আধাঁ ঘন্টায় সে কত মিটার হাঁটতে পারবে?

Correct answer(s):
    • ১৫০০ মিটার।

একটি মুদি দোকানে একটি খাতা ১৮ টাকায়, একটি পেন্সিল ৮ টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণি ২৫ টাকায় বিক্রি হয়। আমরা ৪ টি খাতা, ৮ টি এবং ২ টি জ্যামিতিক ত্রিকোণি কেনার সময় ৫০০ টাকা দিলে কত টাকা ফেরত পাবে?

Correct answer(s):
    • ৩১৪ টাকা।

জাহিদুল হাসান বাজার থেকে ৪০ কেজি চাল, ২৬৫ টাকার সয়াবিন তেল এবং ৫৮৮ টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য ৩৮ টাকা। তিনি দোকানদারকে ৩০০০ টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন?

Correct answer(s):
    • ৬২৭ টাকা।

২ টি গরু এবং ৩ টি ছাগলের মূল্য একত্রে ৪৫০৮০ টাকা। একটি ছাগলের মূল্য ৪৫৬০ টাকা। একটি গরুর মূল্য কত?

Correct answer(s):
    • ১৫৭০০ টাকা।

তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা ১০ টাকা হিসাবে ৬ টি কলা, ১২ টাকা হিসাবে ৩ টি কমলা ও ২৫ টাকা হিসেবে ৯ টি আম কিনলো এবং মোট মূল্য ৩ জনে সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল?

Correct answer(s):
    • ১০৭ টাকা।

ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে ১৯৯৫০ টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা ২৪৫০ টাকা বেশি পায়। ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত?

Correct answer(s):
    • ৮৭৫০ টাকা এবং ১১২০০ টাকা।