Topic

কু-ঋণ সঞ্চিতি

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in কু-ঋণ সঞ্চিতি

কোন প্রকার কু-ঋণ সমন্বয় করার পূর্বে দেনাদারের পরিমাণ হচ্ছে ২০,৫০০ টাকা। কু-ঋণ সঞ্চিতি ৫৫০ টাকা। দেনাদারদের উপর ১০% কু-ঋণ সঞ্চিতি এবং ৫% বাট্টা সঞ্চিতি হিসাবে ধার্য করা হয়। বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?

Correct answer(s):
    • ৯০০


দেনাদার সঞ্চিতির প্রারম্ভিক জের ক্রেডিট ১০,০০০ টাকা। এ বছর আরও ১৫,০০০ টাকা অবচয় সঞ্চিতি ধরা হল। একজন দেনাদার থেকে ১৩,০০০ টাকা আর পাওয়া যাবে না। বছর শেষে দেনাদার সঞ্চিতির জের টাকায় কত হবে?

Correct answer(s):
    • ১২,০০০ ক্রেডিট

ইত:পূর্বে অবলোপিত একটি কু-ঋণ (bad debt already written off)থেকে যখন অপ্রত্যাশিতভাবে নগদ পাওয়া যায়, তখন কি হয়?

Correct answer(s):
    • দেনাদার একই থাকে

একটি ফার্মের রেওয়ামিলে সন্দেহজনক দেনাদার সঞ্চিতির জের ছিল ১৫,০০০ টাকা। মোট দেনাদার হিসাব ১,৭৭,৫০০ টাকার মধ্যে ৭,৫০০ টাকা কু-ঋণ হয়। হিসাবকাল শেষে মোট দেনাদারের উপর ৭% হারের সমান কু-ঋণ ও সন্দেহজনক সঞ্চিতি রাখতে হবে। এ বাবদ এই হিসাবকালে মুনাফার বিপরীতে কত টাকা চার্জ করতে হবে?

Correct answer(s):
    • ৪,৪০০ টাকা

কোনটি কু-ঋণের ব্যালেন্সশীট পদ্ধতির বর্ণনা করে?

Correct answer(s):
    • প্রাপ্ত হিসাবের শতকরা ভিত্তি

প্রারম্ভিক দেনাদার ৫,০০০ টাকা; সমাপনী দেনাদার ১০,০০০ টাকা। কু-ঋণ সঞ্চিতি ৫০০ টাকা, ১০% নতুন কু-ঋণ সঞ্চিতি হলে, কু-ঋণ সঞ্চিতি হিসাবে আসবে কত?

Correct answer(s):
    • ১,৫০০ টাকা

এক মাসের নীট বিক্রয় ৮,০০,০০০ টাকা। ধরা হচ্ছে অনাদায়ী দেনা নীট বিক্রয়ের ১.৫% হবে। যদি সমন্বয়ের আগে কু-ঋণ সঞ্চিতির ক্রেডিট ব্যালেন্স ১৫,০০ টাকা হয় তাহলে সমন্বয়ের পর ঐ হিসাবে ব্যালেন্স কত হবে?

Correct answer(s):
    • ২৭,০০০ টাকা


১লা জানুয়ারী ১৯ A সালে অনাদায়ী দেনা সঞ্চিতির পরিমাণ ছিল ৫,০০০ টাকা, ১৯ A সালে ৬,০০০ টাকা কু-ঋণ অবলোপন করা হল। নীট বিক্রয় ৬ লক্ষ টাকা। বিক্রয়ের উপর ২% হারে কু-ঋণ সঞ্চিতির পরিমাণ কত হবে?

Correct answer(s):
    • ১২,০০০ টাকা

কোনটি অনাদায়ী দেনা সঞ্চিতি নির্ণয়ের পদ্ধতি নয়?

Correct answer(s):
    • পাওনাদারের উপর শতকরা হার পদ্ধতি

৩১ ডিসেম্বর বিবিধ দেনাদার ১৩,০০০ টাকা কিন্তু ৫০০ টাকা আদায়যোগ্য নয় এবং দেনাদারের উপর ৫% সঞ্চিতি ধার্য করতে হবে। সঞ্চিতি কত?

Correct answer(s):
    • ৬২৫ টাকা

একটি ব্যবসা প্রতিষ্ঠানে বছরের শেষে দেনাদারের পরিমাণ ছিল ৩২,০০০ টাকা। যদি অনাদায়ী দেনা ২,০০০ টাকা, দেনাদারের উপর ৫% হারে অনাদায়ী দেনা সঞ্চিতি এবং ২% হারে দেনাদারের উপর বাট্টা সঞ্চিতি ধরতে হয়, তবে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত হবে?

Correct answer(s):
    • ৫৭০ টাকা

অনাদায়ী দেনা সমন্বয় করার পর অনাদায়ী দেনা সঞ্চিতি হিসাবের ডেবিট উদ্বৃত্ত কী নির্দেশ করে?

Correct answer(s):
    • সঞ্চিতির পরিমাণ কম ধরা হয়েছিল

২০০৯ সালে ৩১ ডিসেম্বর দেনাদার এবং সন্দেহজনক ঋণ সঞ্চিতির পরিমাণ ছিল যথাক্রমে ১,৫০,০০০ টাকা ও ৬,০০০ টাকা (ক্রেডিট জের)। ২০০৯ সালে কু-ঋণের পরিমাণ দাঁড়ায় ৪,০০০ টাকা। সন্দেহজনক ঋণের জন্য ৫% হারে সঞ্চিতি রাখতে হবে। কু-ঋণ সঞ্চিতিরি অতিরিক্ত পরিমাণ কত হবে?

Correct answer(s):
    • ৫,৫০০ টাকা


সন্দেহজনক দেনা সঞ্চিত রাখা হয় কেন?

Correct answer(s):
    • সম্ভাব্য কু-ঋণ এর জন্য ব্যবস্থা রাখতে