Topic

ঐকিক নিয়ম

Practice related MCQ quizzes and improve step by step.

Practice by Education Level

Quizzes in ঐকিক নিয়ম

৮ জন পুরুষ বা ১৮ জন বালক একটি কাজ ৩৬ দিনে শেষ করতে পারে। ১৬ জন পুরুষ ও ১৮ জন বালক একত্রে সেই কাজের দ্বিগুণ কাজ কত দিনে করতে পারবে?

Correct answer(s):
  • ২৪ দিনে

২ জন পুরুষ বা ৩ জন মহিলা একটি কাজ ২৫ দিনে শেষ করতে পারলে ৪ জন পুরুষ ও ৯ জন মহিলা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে?

Correct answer(s):
  • ৫ দিনে

৪ জন পুরুষ বা ৬ জন মহিলা একটি কাজ ২০ দিনে করতে পারলে ৮ জন পুরুষ ও ১২ জন মহিলা একত্রে কত দিনে কাজটি করতে পারবে?

Correct answer(s):
  • ৫ দিনে

১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে। তবে ৯ জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে কত দিনে?

Correct answer(s):
  • ৪ দিনে

একটি কাজ ১২ জন লোক ৮ দিনে ১/২অংশ শেষ করল, অতিরিক্ত কত জন লোক নিয়োগ করলে কাজটি ১২ দিনে শেষ হবে?

Correct answer(s):
  • ৪ জন

২০ জন লোক কোন কাজ ১৫ দিনে করতে পারে। কিন্তু কাজ আরম্ভের ১০ দিন পর কিছু লোক চলে যাওয়ায় বাকি কাজ ১০ দিনে শেষ হল। কতজন লোক চলে গিয়েছিল?

Correct answer(s):
  • ১০ জন

৪৮ দিনে শ্রমিক একটি কাজ ১২ দিনে শেষ করতে পারে। ৮ দিনে কাজটি করতে হলে, নতুন কত জন শ্রমিক লাগবে?

Correct answer(s):
  • ২৪ জন

একটি কাজ ক একা ৬ দিনে, খ একা ১২ দিনে শেষ করতে পারে। ক ও খ একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে?

Correct answer(s):
  • ৪ দিনে

রহিম একটি কাজ ৫ দিনে এবং করিম তা ১০ দিনে করতে পারে। তারা একত্রে ১ দিনে এর কত অংশ করতে পারবে?

Correct answer(s):
  • ৩/১০

৬ রীম কাগজে ৭০ পৃষ্ঠার ১৫০ টি বই তৈরি হয়। ২ রীম কাগজে ৭০ পৃষ্ঠার কয়টি বই তৈরি হবে?

Correct answer(s):
  • ৫০টি

১৬ জন লোক একটি কাজ ৬ দিনে সম্পন্ন করে। কাজটি ৪ দিনে সম্পন্ন করতে কত জন লাগবে?

Correct answer(s):
  • ২৪ জন

৫৬ জন শ্রমিক একটি খনন কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক লাগবে?

Correct answer(s):
  • ২৮ জন

ক, খ ও গ একা একা একটি কাজ যথাক্রমে ১০, ১২ ও ১৫ দিনে করতে পারে। তারা প্রত্যেকে পর পর ২ দিন কাজ করার পর কতটুকু কাজ বাকি থাকবে?

Correct answer(s):
  • ১/২ অংশ

৩০ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৮ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক লাগবে?

Correct answer(s):
  • ৫ জন

একজন বাঁধাইকারক একদিনে ১২০টি বই এবং তার সহকর্মী একদিনে ১/৪অংশ বই বাঁধাই করতে পারে। যদি তারা পালাক্রমে একজন দিনে একা কাজ করে তবে ৭৫০টি বই বাঁধাই করতে তাদের কতদিন লাগবে?

Correct answer(s):
  • ১০ দিন

একটি কাজ ১৫ জন লোক ১০ দিনে করতে পারে। কত জন লোক ঐ কাজ ১ দিনে সম্পন্ন করতে পারবে?

Correct answer(s):
  • ১৫০ জন

১৪ জন সৈনিক সাড়ে ৪ ঘন্টায় একটি ট্যাংক খনন করতে পারে। ১৮ জন সৈনিক কত সময়ে ট্যাংকটি খনন করতে পারবে?

Correct answer(s):
  • সাড়ে ৩ ঘন্টা

যদি কিছু লোক প্রত্যহ ১২ ঘন্টা পরিশ্রম করে ৫ দিনে ৭০ মি. দীর্ঘ, ৩ মি. প্রস্থ এবং ২ মি. গভীর একটি নালা কাটতে পারেন, তবে প্রত্যহ ১০ ঘন্টা পরিশ্রম করে তারা কতদিনে ১৪০ মি. দীর্ঘ, ৪ মি. প্রস্থ এবং ২.৫মি. গভীর নালা কাটতে পারবেন?

Correct answer(s):
  • ২০ দিনে