Topic

উৎপাদন ব্যয়

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in উৎপাদন ব্যয়

একটি দ্রব্য উৎপাদনের মাল খরচ ১,০০০ টাকা, শ্রম খরচ ৩০০ টাকা, উপরি খরচ মূখ্য ব্যয়ের ২০%। প্রশাসনিক ব্যয় ৪০০ টাকা, বিক্রয় খরচ ২০০ টাকা, মুনাফা বিক্রয় মূল্যের ২৫%। মুনাফার পরিমাণ কত টাকা?

Correct answer(s):
    • ৭২০ টাকা

আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত পেরেক ও মসৃণকারী বালু কাগজ বাবদ খরচ কোন ধরণের খরচ হিসাব গণ্য হয়?

Correct answer(s):
    • পরোক্ষ কাঁচামাল

মজুদ পণ্য হিসাবের ক্ষেত্রে প্রতিটি বিক্রয়ের সময় যে পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় হিসাবে দেখানো হয়, তাকে কি বলা হয়?

Correct answer(s):
    • পারপিচুয়াল মজুদ পদ্ধতি

মোট ক্রয় ৪,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ ৬,০০০ টাকা, বিক্রীত পণ্যের ব্যয়ের উপর মুনাফা ২৫%, বিক্রয় ১১,২৫০ সমাপনী মজুদ কত?

Correct answer(s):
    • ১,০০০ টাকা

বিক্রয়মূল্যের উপর মুনাফার হার ৩৫%। ক্রয়মূল্যের উপর মুনাফার হার কত?

Correct answer(s):
    • ৫৩.৮৫%

মূখ্যব্যয় কোনটি?

Correct answer(s):
    • প্রত্যক্ষ কাঁচামাল + পরোক্ষ শ্রম + প্রত্যক্ষ খরচ

মোট ব্যয়ের সঙ্গে কোনটি যোগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায়?

Correct answer(s):
    • মুনাফা

একটি দ্রব্য উৎপাদনের কাঁচামাল খরচ ১,৩০০ টাকা, শ্রম খরচ ৭০০ টাকা। উপরি খরচ মূখ্য ব্যয়ের ২০% প্রশাসনিক ব্যয় কারখানা ব্যয়ের ১০%। বিক্রয় খরচ কারখানা ব্যয়ের ১৫% মুনাফা বিক্রয় মূল্যের ২৫%। দ্রব্যটির উৎপাদন ব্যয় কত?

Correct answer(s):
    • ২,৪০০ টাকা

একটি দ্রব্য উৎপাদনের কাঁচামাল খরচ ১,৩০০ টাকা, শ্রম খরচ ৭০০ টাকা। উপরি খরচ মূখ্য ব্যয়ের ২০% প্রশাসনিক ব্যয় কারখানা ব্যয়ের ১০%। বিক্রয় খরচ কারখানা ব্যয়ের ১৫% মুনাফা বিক্রয় মূল্যের ২৫%। বিক্রীত পণ্যের ব্যয় কত?

Correct answer(s):
    • ৩,০০০ টাকা

একটি দ্রব্য উৎপাদনের কাঁচামাল খরচ ১,৩০০ টাকা, শ্রম খরচ ৭০০ টাকা। উপরি খরচ মূখ্য ব্যয়ের ২০% প্রশাসনিক ব্যয় কারখানা ব্যয়ের ১০%। বিক্রয় খরচ কারখানা ব্যয়ের ১৫% মুনাফা বিক্রয় মূল্যের ২৫%। মুনাফার পরিমাণ কত?

Correct answer(s):
    • ১,০০০ টাকা

ব্যয় বিবরণীতে সাধারণত কোনটি অন্তর্ভূক্ত হয় না?

Correct answer(s):
    • আরোপিত উপরিব্যয়

প্রারম্ভিক মজুদের পরিমাণ ৬০,০০০ টাকা, ক্রয় ৪০০,০০০ টাকা, পণ্য আনয়ন ব্যয় ২০,০০০ টাকা ক্রয় বাট্টা ১৫,০০০ টাকা, ক্রয় ফেরৎ ২৫,০০০ টাকা, পণ্য প্রেরণের ব্যয় ১০,০০০ টাকা এবং সমাপনী মজুদের মূল্য ৫০,০০০ টাকা হলে, বিক্রীত পণ্যের ব্যয় কত হবে?

Correct answer(s):
    • টাকা ৩৯০,০০০

বিক্রিত পণ্যের ব্যয় ১,০৫,০০০ টাকা, মোট লাভের হার বিক্রীর ৩০% পরিচালনা ব্যয় ৩৯,৫০০ টাকা হলে নীট লাভ কত হবে?

Correct answer(s):
    • টাকা ৫,৫০০

যদি বিক্রয় রাজস্ব ৪,০০,০০০ টাকা, বিক্রীত পণ্যের ব্যয় ৩,১০,০০০ টাকা এবং পরিচালন ব্যয় ৬০,০০০ টাকা হয়, তবে মোট মুনাফার হার কত হবে?

Correct answer(s):
    • ২২.৫০%

আলাদা কোম্পানীর ২০১০ সালের নীট আয় ছিলা ৳ ৬,৫০,০০০ যা ২০০৯ সালের নীট আয়ের ৩০% বেশি। ২০০৯ সালের নীট আয় কত?

Correct answer(s):
    • ৳ ৫,০০,০০০

অনুমান কর, ক্রয় ৩০,০০০ টাকা, বিক্রয় ৩৬,০০০ টাকা এবং সমাপনী মজুদ ৬,০০০ টাকা। প্রারম্ভিক মজুদ কত?

Correct answer(s):
    • ৳ ১২,০০০

একজন ব্যবসায়ী ৫০০ একক দ্রব্য উৎপাদন করতে নিম্নোক্ত খরচগুলো করেছে; কাঁচামাল ৩০,০০০ টাকা, মজুরী ১০,০০০ টাকা, কারখানা উপরিব্যয় কাঁচামালের ২০%, বিক্রয় খরচ কারখানা উপরি ব্যয়ের ২৫%। প্রতি একক কত টাকায় বিক্রয় করলে মোট ব্যয়ের ২০% লাভ হবে?

Correct answer(s):
    • ১১৪ টাকা