Topic

অনুপাত বিশ্লেষণ

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in অনুপাত বিশ্লেষণ


চলতি দায় পরিশোধ করার ক্ষমতা কোনটি দিয়ে পরিমাপ করা যায়?

Correct answer(s):
    • এসিড টেস্ট অনুপাত

কোন কোম্পানির নীট বিক্রয় ৫,০০,০০০ টাকা, চলতি সম্পত্তি ৩,০০,০০০ টাকা, গড় মোট সম্পত্তি ২০,০০,০০০ টাকা এবং নীট মুনাফা ১,০০,০০০ টাকা। উক্ত কোম্পানীর সম্পত্তির উপর মুনাফার হার কত?

Correct answer(s):
    • ৫%

কোনটি সাধারণত স্বল্পমেয়াদী তারল্যের পরিমাপক হিসেবে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ?

Correct answer(s):
    • ঋণ অনুপাত

প্রিমিয়ার লি. নীট আয় ২০০৯ সনে ছিল ৩,৫৪,০০০ টাকা এবং ২০১০ সনে ১,৫৯,৩০০ টাকা। ২০১০ সনের নীট আয়ের হ্রাসকে পূরণ করতে প্রিমিয়ার লি.কে নীট আয় ২০১১ সনে শতকরা কি হারে বাড়াতে হবে?

Correct answer(s):
    • ১২২%

ত্বরিৎ অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে কোনটি বিবেচনা করা হয় না?

Correct answer(s):
    • মজুদ পণ্য


এপেক্স লি. এর ৩১ ডিসেম্বর ২০১১ তারিখে সমাপ্ত বৎসরের নিয়মিত কার্যাবলির তথ্যসমূহ নিম্নে দেয়া হল: বিক্রয় ১০,০০,০০০ টাকা, বিক্রয় খরচ ১,২৫,০০০ টাকা, মোট মুনাফার হার ৩০%, প্রশাসনিক খরচ ৫০,০০০ টাকা, ৩১/১২/২০১১ তারিখের সমাপ্তি মজুদ ৮০,০০০ টাকা ও ৩১/১২/২০১০ তারিখের সমাপ্তি মজুদ ৬০,০০০ টাকা।

উক্ত ২০১১ সনের মজুদপণ্যের আবর্তনের সময় কত মাসে?

Correct answer(s):
    • ১.২

২০০৫ সনের ৩১ ডিসেম্বর ব্লাবার্ড কোম্পানির নীট কার্যকরী মূলধন ছিল ৬৩,০০০ টাকা। ঐ তারিখের চলতি অনুপাত যদি ৫:৩ হয়, তাহলে মোট চলতি সম্পদের পরিমাণ কত ছিল?

Correct answer(s):
    • ১,৫৭,৫০০টাকা

মজুদ পণ্যের আবর্তন নির্ণয় করা হয় কিভাবে?

Correct answer(s):
    • বিক্রীত পণ্যের ব্যয়কে গড় মজুদ পণ্য দ্বারা ভাগ করে

ধরো একটি কোম্পানির চলতি অনুপাত ১.৫ এবং কার্যকরী মূলধন ২৫,০০০ টাকার সমান। মোট চলতি দায় সমান কত হবে?

Correct answer(s):
    • ৫০,০০০ টাকা

বোস কোম্পানীর চলতি সম্পত্তি ২৬০,০০০ টাকা এবং মোট সম্পত্তি ৬০০,০০০ টাকা। চলতি দায় ১৭০,০০০ টাকা এবং মোট দায় ৩০০,০০০ টাকা। চলতি সম্পত্তির মধ্যে মজুদ পণ্য ও অগ্রদত্ত খরচ হচ্ছে যথাক্রমে ২৫,০০০ টাকা ও ১৫,০০০ টাকা।

তড়িৎ অনুপাত কত?

Correct answer(s):
    • ১.২৯

নিম্নলিখিত তথ্যসমূহ লেক্সাস লি. এর ২০০৮ সনের আয় বিবরণী হতে প্রাপ্ত: বিক্রয়-৬৪,২০,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ-৯,৮০,০০০ টাকা, ক্রয় ৪৫,৪০,০০০ টাকা, সমাপনী মজুদ-১০,২০,০০০ টাকা।

মজুদ পণ্যের টার্নওভারের হার কত?

Correct answer(s):
    • ৪.৫

২০০৮ সালের ৩১ ডিসেম্বর একটি কোম্পানির নীট কার্যকরী মূলধন ছিল ৬৩,০০০ টাকা। ঐ তারিখের চলতি অনুপাত যদি ৫:৩ হয়, তাহলে মোট চলতি সম্পদের পরিমাণ কত ছিল?

Correct answer(s):
    • ১,৫৭,৫০০ টাকা

যদি বাকীতে বিক্রয় ১৫,০০০ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় ১০,০০০ টাকা এবং দেনাদার আবর্তন হার ৫ হয়, তাহলে গড় দেনাদার কত?

Correct answer(s):
    • ৩,০০০ টাকা


২০১০ সালে কিবরিয়া কোম্পানি লি. এর নীট লাভ হয় ১২,০০,০০০ টাকা। সংশ্লিষ্ট বৎসরে যে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদান করে ২,৫০,০০০ টাকা

কিবরিয়া লি. এর ১,৯০,০০০ সাধারণ শেয়ার থাকলে শেয়ার প্রতি আয় কত?

Correct answer(s):
    • ৫.০০ টাকা