Subject

গাণিতিক সমস্যা

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in গাণিতিক সমস্যা

একজন বিক্রেতা একটি কলম ২০ টাকায় ক্রয় করে ২৫ টাকায় বিক্রয় করে। সে শতকরা কত টাকা লাভ করলো?

Correct answer(s):
    • ২৫%

একজন বিক্রেতা এক ঝুড়ি আম ১২০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রি করলেন। আমগুলো আর কত টাকা বেশি বিক্রি করলে ১৫% লাভ হতো?

Correct answer(s):
    • ৬০ টাকা।

একজন বিক্রেতা এক ঝুড়ি আম ১২০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করলেন। আমের বিক্রয় মূল্য কত?

Correct answer(s):
    • ১৩২০ টাকা।

সিরাতুল ব্যাংক থেকে ৩০০০ টাকা ঋণ নেন। এক বছর পর তিনি ৩৩০০ টাকা পরিশোধ করেন। ১০০০০ টাকা ঋণ করলে তাকে ২ বছর পর কত টাকা পরিশোধ করতে হবে ?

Correct answer(s):
    • ১২০০০ টাকা।

সিরাতুল ব্যাংক থেকে ৩০০০ টাকা ঋণ নেন। এক বছর পর তিনি ৩৩০০ টাকা পরিশোধ করেন। ঐ ব্যাংকের মুনাফার হার কত?

Correct answer(s):
    • ১০%

বার্ষিক ২০% মুনাফায় ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছরে ২০০০ টাকা মুনাফা দিলে, বার্ষিক মুনাফা ১৫% হলে কত টাকা মুনাফা দিতে হতো?

Correct answer(s):
    • ১৫০০ টাকা।

বার্ষিক ২০% মুনাফা ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছরে ২০০০ টাকা মুনাফা দিলে, মুনাফা ও আসল একত্রে কত ছিল?

Correct answer(s):
    • ১২০০০ টাকা।

বার্ষিক ২০% মুনাফা ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছরে ২০০০ টাকা মুনাফা দিলে, আসল কত টাকা ছিল?

Correct answer(s):
    • ১০০০০ টাকা।

১৫% লাভে ৩৪৫০ টাকায় একটি মোবাইল ফোন বিক্রয় করা হলো। মোবাইল ফোনটি ১০% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত হবে?

Correct answer(s):
    • ৩৩০০ টাকা।

১৫% লাভে ৩৪৫০ টাকায় একটি মোবাইল ফোন বিক্রয় করা হলো। মোবাইল ফোনটির ক্রয়মূল্য কত?

Correct answer(s):
    • ৩০০০ টাকা।

মধুপুর গ্রামের মোট লোকসংখ্যা ১৬২০ জন। তার মধ্যে ৬০% লোক শিক্ষিত। তাদের মাধ্যে ৭৫% লোক শিক্ষিত হলে, শিক্ষিত লোকের সংখ্যা কত হবে?

Correct answer(s):
    • ১২১৫ জন।

মধুপুর গ্রামের মোট লোকসংখ্যা ১৬২০ জন। তার মধ্যে ৬০% লোক শিক্ষিত। ঐ গ্রামের শিক্ষিত লোকের সংখ্যা কত?

Correct answer(s):
    • ৯৭২ জন।

একজন বিক্রেতা ১৬০০ টাকার পণ্য ২০% কমে বিক্রয় করল। পণ্যটি ২০% লাভে বিক্রয় করলে বিক্রয়মূল্য কত হবে?

Correct answer(s):
    • ১৯২০ টাকা।

একজন বিক্রেতা ১৬০০ টাকার পণ্য ২০% কমে বিক্রয় করল। পণ্যটির বিক্রয়মূল্য কত?

Correct answer(s):
    • ১২৮০ টাকা।

একজন বিক্রেতা ১ টি ফ্যান ক্রয় মূল্যের চেয়ে ২০% কমে ১২৮০ টাকায় বিক্রয় করল। ফ্যানটির ১৫২০ টাকায় বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হতো?

Correct answer(s):
    • ৫% ক্ষতি।

একজন বিক্রেতা ১ টি ফ্যান ক্রয় মূল্যের চেয়ে ২০% কমে ১২৮০ টাকায় বিক্রয় করল। ফ্যানটির ক্রয় মূল্য কত?

Correct answer(s):
    • ১৬০০ টাকা।

কাশেম সাহেব ব্যাংক থেকে ৩০০০০ টাকা ঋণ নিয়ে ৫ বছর পর আসলসহ মোট ৪০৫০০ টাকা পরিশোধ করলেন। বার্ষিক মুনাফার হার কত ছিল?

Correct answer(s):
    • ৭ টাকা।

কাশেম সাহেব ব্যাংক থেকে ৩০০০০ টাকা ঋণ নিয়ে ৫ বছর পর আসলসহ মোট ৪০৫০০ টাকা পরিশোধ করলেন। ৩০০০০ টাকার ১ বছরের মুনাফা কত টাকা ছিল?

Correct answer(s):
    • ২১০০ টাকা।

কাশেম সাহেব ব্যাংক থেকে ৩০০০০ টাকা ঋণ নিয়ে ৫ বছর পর আসলসহ মোট ৪০৫০০ টাকা পরিশোধ করলেন। কাশেম সাহেব ৫ বছরে মোট কত টাকা মুনাফা দিলেন?

Correct answer(s):
    • ১০৫০০ টাকা।

৫০ টাকা দরে ২৫ টি খাতা কিনে ৮% লাভে বিক্রয় করা হলো। যদি ৬% ক্ষতিতে বিক্রয় করা হতো তাহলে ২৫ টি খাতার বিক্রয়মূল্য কত হতো?

Correct answer(s):
    • ১১৭৫ টাকা।