Subject

গাণিতিক সমস্যা

Practice related MCQ quizzes and improve step by step.

Practice by Education Level

Quizzes in গাণিতিক সমস্যা

একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১,৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে। এক ব্যক্তি বন্দুক ছুঁড়বার ৩ সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে ১১০০ ফুট। লক্ষ্য বস্তুর দূরত্ব কত?

Correct answer(s):
  • ১৯২৫ ফুট

একটি ক্রিকেটের দলে যতজন স্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট ইউকেটের অর্ধেক বোল্ড আউট হলো। এই দলের কতজন কট আউট হলো?

Correct answer(s):
  • ৩ জন

ক ঘন্টায় ১০ কিমি এবং খ ঘন্টায় ১৫ কিমি বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওয়ানা হলো। ক ১০.১০ মিনিটের সময় এবং খ ৯.৪০ মিনিটের সময় রাজশাহী পৌছাল। রওয়ানা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কিমি?

Correct answer(s):
  • ১৫ কিমি

চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কুইন্টাল চালের বর্তমান মূল্য কত?

Correct answer(s):
  • ৭২০ টাকা

একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r+n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। r এর মান কত?

Correct answer(s):
  • n/√2-1

একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ঃ২। যদি পানি অপেক্ষা দুধের পরমাণ ৬ লিটার বেশি হয় তবে পাানির পরিমাণ-

Correct answer(s):
  • ৪ লিটার

ক-এর বেতন খ-এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ-এর বেতন ক-এর বেতন অপেক্ষা কত টাকা কম?

Correct answer(s):
  • ২৫.৯৩ টাকা

২টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?

Correct answer(s):
  • ২২.৫০

১০টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম ৪টির গড় ৫২ এবং শেষের ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?

Correct answer(s):
  • ৬৪

একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?

Correct answer(s):
  • ১২৮ মিটার

একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। এর দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে?

Correct answer(s):
  • ১৯৬ বর্গমিটার

মামুন 240 টাকায় একইরকম কতকগুলো কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতি কলমের মূল্য ১ টাকা কম পড়ত। সে কতগুলি কলম কিনেছিল?

Correct answer(s):
  • ১৫