Subject

হিসাবরক্ষণ

Practice related MCQ quizzes and improve step by step.

Practice by Education Level

Quizzes in হিসাবরক্ষণ

রেওয়ামিলে কোন ধরনের মজুদ পণ্য সাধারণত সরাসরি অন্তর্ভুক্ত হয় না?

  • সমন্বয়ের আগে খতিয়ানে না থাকা সমাপনী মজুদ
  • প্রারম্ভিক মজুদ
  • নগদ হিসাবের সমাপনী জের
  • ব্যাংক হিসাবের সমাপনী জের
Correct answer(s):
  • সমন্বয়ের আগে খতিয়ানে না থাকা সমাপনী মজুদ

সাধারণত কোন সময়ে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ নির্ধারণ করা হয়?

  • হিসাবকাল শেষে
  • যেকোনো সময়
  • হিসাবকালের শুরুতে
  • গণনা করা অপ্রয়োজনীয়
Correct answer(s):
  • হিসাবকাল শেষে

১২০ টাকার একটি খতিয়ান জের রেওয়ামিলের বিপরীত পার্শ্বে বসালে দুই পার্শ্বের পার্থক্য কত হবে?

  • ১২০ টাকা
  • ৬০ টাকা
  • ২১০ টাকা
  • ২৪০ টাকা
Correct answer(s):
  • ২৪০ টাকা

অগ্রিম প্রাপ্ত শিক্ষানবিশ প্রিমিয়ামের উদ্বৃত্ত রেওয়ামিলের কোন পার্শ্বে দেখানো হয়?

  • ডেবিট কলামে
  • ক্রেডিট কলামে
  • ডেবিট অথবা ক্রেডিট কলামে
  • ডেবিট এবং ক্রেডিট কলামে
Correct answer(s):
  • ক্রেডিট কলামে

প্রচলিত দশ ধাপের হিসাবচক্রে অসমন্বিত রেওয়ামিল প্রস্তুত কোন ধাপ?

  • ৩য়
  • ৪র্থ
  • ৫ম
  • ৬ষ্ঠ
Correct answer(s):
  • ৫ম

প্রারম্ভিক মজুদ ১০,০০০ টাকা, ক্রয় ৫০,০০০ টাকা এবং সমাপনী মজুদ ২,০০০ টাকা হলে বিক্রীত পণ্যের ব্যয় কত?

  • ৬০,০০০ টাকা
  • ৬২,০০০ টাকা
  • ৫৮,০০০ টাকা
  • ৫২,০০০ টাকা
Correct answer(s):
  • ৫৮,০০০ টাকা

সমন্বয়পূর্ব রেওয়ামিলে সাধারণত কোন শ্রেণির হিসাবের ডেবিট জের থাকে?

  • সম্পদ, ব্যয়, বকেয়া আয় ও অগ্রিম ব্যয়
  • সম্পদ, ব্যয়, অগ্রিম আয় ও অগ্রিম ব্যয়
  • সম্পদ, ব্যয়, বকেয়া ব্যয় ও অগ্রিম ব্যয়
  • দায়, আয়, বকেয়া ব্যয় ও অগ্রিম আয়
Correct answer(s):
  • সম্পদ, ব্যয়, বকেয়া আয় ও অগ্রিম ব্যয়

হিসাবচক্রে রেওয়ামিল প্রস্তুত কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত?

  • লিপিবদ্ধকরণ
  • সমন্বয়করণ
  • সংক্ষিপ্তকরণ
  • আর্থিক বিবরণী প্রস্তুতকরণ
Correct answer(s):
  • সংক্ষিপ্তকরণ

রেওয়ামিলের ডেবিট-ক্রেডিট সমান থাকলেও কোন ভুলটি অশনাক্ত থাকতে পারে?

  • নীতির ভুল
  • যোগের ভুল
  • স্থানান্তরের ভুল
  • উদ্বৃত্ত বের করার ভুল
Correct answer(s):
  • নীতির ভুল

বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয়ে সমাপনী মজুদ কীভাবে বিবেচিত হয়?

  • বিক্রীত পণ্যের ব্যয়ে যোগ করা হয়
  • বিক্রয়ের জন্য উপলব্ধ পণ্যের ব্যয় থেকে বাদ দেওয়া হয়
  • নিট বিক্রয়ের সঙ্গে যোগ করা হয়
  • মোট মুনাফা থেকে বাদ দেওয়া হয়
Correct answer(s):
  • বিক্রয়ের জন্য উপলব্ধ পণ্যের ব্যয় থেকে বাদ দেওয়া হয়

নিচের কোন ভুলটি রেওয়ামিল মিললেও ধরা না পড়তে পারে?

  • মূলধন ব্যয়কে মুনাফাজাতীয় ব্যয় হিসেবে লেখা
  • শুধু ডেবিট পাশে বেশি অঙ্ক পোস্ট করা
  • একটি হিসাবের জের ভুল যোগ করা
  • ক্রেডিট পোস্ট সম্পূর্ণ বাদ দেওয়া
Correct answer(s):
  • মূলধন ব্যয়কে মুনাফাজাতীয় ব্যয় হিসেবে লেখা

রেওয়ামিল প্রস্তুতের প্রধান উদ্দেশ্য কী?

  • সঠিক হিসাব রক্ষণ
  • সঠিক লাভ-ক্ষতি নিরূপণ
  • সঠিক আর্থিক চিত্র প্রদর্শন
  • হিসাব বইয়ের গাণিতিক পরিশুদ্ধতা যাচাই
Correct answer(s):
  • হিসাব বইয়ের গাণিতিক পরিশুদ্ধতা যাচাই

রেওয়ামিলে দেনাদারের ওপর বাট্টা সঞ্চিতির সাধারণ জের কোন পাশে দেখানো হয়?

  • ক্রেডিট কলামে বসে
  • ডেবিট কলামে বসে
  • উভয় কলামে বসে
  • কোনো কলামেই বসে না
Correct answer(s):
  • ক্রেডিট কলামে বসে

অনতিবাহিত ব্যয়ের ভবিষ্যৎ অর্থনৈতিক সুবিধা থাকলে আর্থিক অবস্থার বিবরণীতে কী হিসেবে দেখানো হয়?

  • খরচ
  • ক্ষতি
  • মুনাফা
  • সম্পদ
Correct answer(s):
  • সম্পদ

কোন অর্থব্যয়ের অংশ অতিবাহিত ও অনতিবাহিত—দুই অবস্থায় থাকতে পারে?

  • ব্যয়
  • আয়
  • সম্পদ
  • দায়
Correct answer(s):
  • ব্যয়

পরিশোধিত খরচের ইতিমধ্যে ভোগ করা সুবিধার অংশকে কী বলে?

  • ব্যয়
  • দায়
  • সম্পদ
  • মুনাফা
Correct answer(s):
  • ব্যয়

ব্যবসায়ে অর্থ ব্যয় করলে তা কোন কোন শ্রেণির লেনদেন হতে পারে?

  • মুনাফাজাতীয়
  • মূলধনজাতীয়
  • মূলধন ও মুনাফাজাতীয়
  • বিলম্বিত মুনাফাজাতীয়
Correct answer(s):
  • মূলধন ও মুনাফাজাতীয়

পণ্য উৎপাদনের জন্য সংঘটিত প্রত্যক্ষ ও পরোক্ষ ব্যয়ের সমষ্টিকে কী বলে?

  • উৎপাদন ব্যয়
  • স্থায়ী ব্যয়
  • পরোক্ষ ব্যয়
  • প্রত্যক্ষ ব্যয়
Correct answer(s):
  • উৎপাদন ব্যয়

উৎপাদন প্রক্রিয়ার বাইরে বিক্রয় ও প্রশাসনের জন্য সংঘটিত ব্যয়কে কী বলে?

  • অনুৎপাদন ব্যয়
  • উৎপদন ব্যয়
  • মুখ্য ব্যয়
  • রূপান্তর ব্যয়
Correct answer(s):
  • অনুৎপাদন ব্যয়