Subject

হিসাবরক্ষণ

Practice related MCQ quizzes and improve step by step.

Practice by Education Level

Quizzes in হিসাবরক্ষণ

দেনাদারের প্রারম্ভিক জের ৮,০০০ টাকা, ধারে বিক্রয় ৯০,০০০ টাকা, বিক্রয় ফেরত ৩,০০০ টাকা, কু-ঋণ ১২,০০০ টাকা, সম্ভাব্য কু-ঋণ(সঞ্চিতি) ৫,০০০ টাকা। দেনাদারের হিসাবে সমাপনী জের কত?

Correct answer(s):
  • ৮৩,০০০ টাকা

২০০৫ সালের শেষে আয়শা প্রিন্টিং প্রেসের দেনাদার হিসাবের জের ৮০,০০০ টাকা। ঐ বছর কু-ঋণের পরিমাণ ছিল ৫,০০০ টাকা। বছরের শুরুতে কু-ঋণ সঞ্চিতির পরিমাণ ছিল ৬,০০০ টাকা।

বছর শেষে দেনাদারের উপর ১০% হারে কু-ঋণ সঞ্চিতির ব্যবস্থা করা হলে লাভ-ক্ষতি হিসাবে চার্জ করতে হবে কত টাকা?

Correct answer(s):
  • ৭,০০০ টাকা

২০০৪ সালের ১ জানুয়ারী তারিখে কু-ঋণ সঞ্চিতির জের ছিল ৯,০০০ টাকা। সারা বছরে কু-ঋণের পরিমাণ দাঁড়ায় ১০,০০০ টাকা এবং পূর্ববর্তী বছরের কু-ঋণকৃত ৫,০০০ টাকা পু:রুদ্ধার করা হয়। ২০০৪ সালের ৩১ শে ডিসেম্বর তারিখে দেনাদরের পরিমাণ ৩,০০,০০০ টাকা।

২% হারে কু-ঋণ সঞ্চিতি ধার্য করা হলে সমাপ্ত বছরের কু-ঋণ খরচের পরিমাণ কত?

Correct answer(s):
  • ২,০০০ টাকা

২০০৭ সালের শেষে দেনাদার হিসাবের জের ৯০,০০০ টাকা। ঐ বছরের কু-ঋণ হিসাবে গণ্য ৪,০০০ টাকা। ঐ বছরের শুরুতে কু-ঋণ সঞ্চিতির পরিমাণ ছিল ৫,০০০ টাকা। বছর শেষে দেনাদার এর উপর ৮% হারে কু-ঋণ সঞ্চিতির ব্যবস্থা করা হলে কু-ঋণ সঞ্চিতির সমাপনী জের কত হবে?

Correct answer(s):
  • ৭,২০০ টাকা

একটি মাসের নীট বিক্রয় ৪,০০,০০০ টাকা। মাসের শুরুতে কু-ঋণ সঞ্চিতি হিসাবের ক্রেডিট জের ছিল ২০,০০০ টাকা। ঐ মাসে কু-ঋণের পরিমাণ দাঁড়ায় ১৫,০০০ টাকা। পূর্ববর্তী মাসে কু-ঋণকৃত ৩,০০০ টাকা পুনরুদ্ধার করা হয়। নীট বিক্রয় এর উপর ৫% কু-ঋণ সঞ্চিতি ধরতে হবে।

মাস শেষে কু-ঋণ সঞ্চিতির জের কত হবে?

Correct answer(s):
  • ২৮,০০০ টাকা

একটি জাবেদা দাখিলার লাভ-ক্ষতি হিসাবে ১০,০০০ টাকার ডেবিট করে কু-ঋণ ও কু-ঋণ সঞ্চিতি হিসাবকে ক্রেডিট করা হয়।। যদি পুরাতন কু-ঋণ সঞ্চিতি ২,৫০০ টাকা, কু-ঋণ ৫,০০০ টাকা এবং দেনাদারের উপর ১০% হারে নতুন সঞ্চিতি ধরা হয়ে থাকে, তবে দেনাদারের প্রাথমিক অংক টাকায় কত ছিল?

Correct answer(s):
  • ৮০,০০০ টাকা

২০০৬ সালের ৩১শে ডিসেম্বর তারিখে দেনাদারের পরিমাণ ৭০,০০০ টাকা। উক্ত বছরে কু-ঋণ ছিল ৫,০০০ টাকা এবং বছরের শুরুতে কু-ঋণ সঞ্চিতির পরিমাণ ছিল ৭,০০০ টাকা। দেনাদারের উপর ৫% কু-ঋণ সঞ্চিতি এবং ২% বাট্টা সঞ্চিতি ধার্য করা হলে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?

Correct answer(s):
  • ১,৩৩০ টাকা

কু-ঋণ হিসাবভুক্ত করার পূর্বে দেনাদারের পরিমাণ ছিল ২৫,০০০ টাকা। কু-ঋণ হিসেবে গণ্য হয় ৫,০০০ টাকা। দেনাদারের উপর ১০% কু-ঋণ সঞ্চিতি এবং ৩% বাট্টা সঞ্চিতি ধরা হলে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?

Correct answer(s):
  • ৫৪০ টাকা

কু-ঋণ হিসাবভুক্ত করার পূর্বে দেনাদারের পরিমাণ ছিল ৪২,০০০ টাকা। কু-ঋণ হিসেবে গণ্য হয় ২,০০০ টাকা। দেনাদারের উপর ৫% কু-ঋণ সঞ্চিতি এবং ২.৫% বাট্টা সঞ্চিতির ব্যবস্থা থাকলে দেনাদারের নীট আদায়যোগ্য মূল্য কত?

Correct answer(s):
  • ৩৭,০৫০ টাকা

কোহিনুর ক্যামিকেল লিমিটিড এর ২০১০ সালের ধারে বিক্রয়ের পরিমাণ ১২,০০,০০০ টাকা। সারা বছরে কু-ঋণের পরিমাণ দাঁড়ায ২১,০০০ টাকা। বছরের শুরুতে কু-ঋণ সঞ্চিতির ক্রেডিট জের ছিল ১৫,০০০ টাকা।

বছর শেষে ৩% হারে কু-ঋণ সঞ্চিতি ধার্য করা হলে ২০১০ সালে শেষে কু-ঋণ সঞ্চিতির অতিরিক্ত জের কত?

Correct answer(s):
  • ৩৬,০০০ টাকা

অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে কি বোঝায়?

Correct answer(s):
  • সামাজিক প্রতিষ্ঠান
  • জন কল্যানকর প্রতিষ্ঠান
  • আইনজীবিদের সংঘ

অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে উদ্দেশ্য ও স্বার্থের দিক বিচারে কত ভাগে ভাগ করা যায়?

Correct answer(s):
  • দুই ভাগে

মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান হল কোনটি?

Correct answer(s):
  • সনদপ্রাপ্ত হিসাববিদদের সংঘ

অব্যবসায়ী প্রতিষ্ঠান কোন পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে থাকে?

Correct answer(s):
  • দু'তরফা দাখিলা পদ্ধতিতে

অব্যবসায়ী প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব সমাধান করতে কয়টি হিসাব সংরক্ষণ করে?

Correct answer(s):
  • তিনটি

অব্যবসায়ীর চূড়ান্ত হিসাবে কোন বিবরণীটি তৈরি করা হয়?

Correct answer(s):
  • উদ্বর্তপত্রে