Subject

হিসাবরক্ষণ

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in হিসাবরক্ষণ

কোম্পানির ক্ষেত্রে লাভ-ক্ষতি বণ্টন হিসাবে কোনটি দেখানো হয় না?

Correct answer(s):
    • অ-দাবীকৃত লভ্যাংশ

একটি কোম্পানির অনুমোদিত মূলধন প্রতিটি ১০ টাকা দরে ১,০০,০০০ শেয়ার। কোম্পানিটি ৩০,০০০ শেয়ার ৩,৬০,০০০ টাকায় এবং ৫০,০০০ শেয়অর ৬,৫০,০০০ টাকায় বিলি করে। শেয়ার বিলি বাবদ সব টাকা আদায় হয়।

শেয়ার প্রিমিয়ামের টাকা কত?

Correct answer(s):
    • ২,১০,০০০ টাকা

বাজেয়াপ্তকৃত শেয়ার পুণ: বিলির ক্ষেত্রে অবহার সংক্রান্ত ক্ষতি পূরণ করা হয় কোন হিসাব থেকে?

Correct answer(s):
    • মূলধন সঞ্চিতি হিসাব থেকে

শেয়ার আবেদনের টাকা ফেরত প্রদানের জন্য নীচের কোন জাবেদা লিখনটি লিপিবদ্ধ করা হয়?

Correct answer(s):
    • শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট

একটি কোম্পানির অনুমোদিত মূলধন প্রতিটি ১০ টাকা হারে ১০০,০০০ শেয়ার। কোম্পানি ৩০,০০০ শেয়ার ৩৭০,০০০ টাকা এবং ৫০,০০০ শেয়ার ৬৪০,০০০ টাকায় বিলি করে। শেয়ার বিলি বাবদ সবটাকা আদায় হলে প্রিমিয়ামের টাকা কত?

Correct answer(s):
    • ২১০,০০০ টাকা

বাজেয়াপ্ত শেয়ারের উদ্বৃত্ত স্থানান্তর করা হয় কোন হিসাবে?

Correct answer(s):
    • মূলধন সঞ্চিতি হিসাবে

একটি কোম্পানির বাট্টায় শেয়ার বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ার বাট্টার হার কত?

Correct answer(s):
    • ১০%

শেয়ার মূলধনের যে অংশটুকু বিলোপ সাধনের সময় তলব করা হয় তাকে কি বলে?

Correct answer(s):
    • সঞ্চিত মূলধন

বোনাস শেয়ার ইস্যু করা হয় কাদের মধ্যে?

Correct answer(s):
    • বর্তমান শেয়ার মালিকগণকে

কোম্পানি আইনের ধারা অনুযায়ী শেয়ার বিলির কত দিনের মধ্যে শেয়ার সনদ প্রদান করতে হয়?

Correct answer(s):
    • ৯০ দিন

১লা অক্টোবর ২০০৯ তারিখে একটি কোম্পানি বার্ষিক ৯% হার সুদে ৪ মাস সময়ের জন্য ১০,০০০ টাকা ঋণ গ্রহণ করে। ৩১শে ডিসেম্বর ২০০৯ তারিখে প্রস্তুতকৃত এক বছরের লাভ-লোকসান বিবরণীতে সুদের পরিমাণ কত?

Correct answer(s):
    • ২২৫ টাকা

বর্তমানে বাংলাদেশে বলবৎযোগ্য কোম্পানি আইনটি কোন সালে প্রণীত হয়?

Correct answer(s):
    • ১৯৯৪ সালে

বাজেয়াপ্ত শেয়ার পুন:বিলির পর শেয়ার বাজেয়াপ্ত হিসাব এর জের কোন হিসাবে নেয়া হয়?

Correct answer(s):
    • মূলধন সঞ্চিতি হিসাব