Subject: হিসাবরক্ষণ নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
একজন ব্যবসায়ী ৫০০ একক দ্রব্য উৎপাদন করতে নিম্নোক্ত খরচগুলো করেছে; কাঁচামাল ৩০,০০০ টাকা, মজুরী ১০,০০০ টাকা, কারখানা উপরিব্যয় কাঁচামালের ২০%, বিক্রয় খরচ কারখানা উপরি ব্যয়ের ২৫%। প্রতি একক কত টাকায় বিক্রয় করলে মোট ব্যয়ের ২০% লাভ হবে?
নিম্নলিখিত তথ্যের ভিত্তিতে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করঃ প্রারম্ভিক মজুদ পণ্য ১০,০০০ টাকা, ক্রয় ৫০,০০০ টাকা, ক্রয় ফেরত ২,০০০ টাকা, আন্তঃপরিবহন ১০,০০০ টাকা, সমাপনী মজুদ ১৮,০০০ টাকা এবং প্রান্তিক মুনাফার হার ২০%।
ক্রয়মূল্যের উপর মুনাফার হার ৬০% এবং মুনাফার পরিমান ৬০,০০০ টাকা হলে বিক্রয়মূল্য কত?
একটি উৎপাদনশীল প্রতিষ্ঠানের প্রারম্ভিক কাঁচামালের মূল্য ২,০০০ টাকা, ক্রয়কৃত কাঁচামালের মূল্য ১৪,০০০ টাকা এবং সমাপনী কাঁচামালের মূল্য ২,৭০০ টাকা। তাহলে ব্যবহৃত কাঁচামালের মূল্য কত?
কাঁচামালের প্রারম্ভিক মজুদ ৫,০০০ টাকা, সমাপনী মজুদ ৩,০০০ টাকা, ক্রয় ৫০০ টাকা ও প্রত্যক্ষ কারখানা মজুরি ৫০০ টাকা। মূখ্য ব্যয় কত?
প্রারম্ভিক মজুদ ৩,৫০০ টাকা, ছোট যন্ত্রপাতির অবচয় ৪০ টাকা, ক্রয় ৯,০০০ টাকা, বহিঃফেরত ১০০ টাকা, মজুরি ৩,২০০ টাকা, অপ্রদত্ত মজুরি ১০০ টাকা, বিক্রয় ২০,২০০ টাকা হলে মোট লাভ কত?
কাঁচামাল ক্রয় ৬৬,০০০ টাকা, মজুরী ৫২,৫০০ টাকা এবং কারখানার উপরি ব্যয় ৫,০০০ টাকা হলে মূখ্য ব্যয় কত টাকা?
যদি কোন প্রতিষ্ঠানের বিক্রয় ৫০,০০০ টাকা, বিক্রিত দ্রব্যের ক্রয়মূল্য ৪০,০০০ টাকা ও বহিঃপরিবহন ১,০০০ টাকা হয়, তাহলে মোট লাভ কত?
