MCQ Academy - বাংলা

বাংলা ভাষায় ফ্রি অনলাইন নৈব্যক্তিক প্রশ্ন (MCQ) অনুশীলন

Latest Quizzes

মলি এবং রাজুর একত্রে ৮৫৮০ টাকা আছে। রাজু অপেক্ষা মলির ৪৮০ টাকা কম আছে। মলি এবং রাজু প্রত্যেকের কত টাকা আছে?

Correct answer(s):
  • ৪০৫০ এবং ৪৫৩০ টাকা।

মিনা ৪ মিনিটে ২০০ মিটার হাঁটে। আধাঁ ঘন্টায় সে কত মিটার হাঁটতে পারবে?

Correct answer(s):
  • ১৫০০ মিটার।

একটি মুদি দোকানে একটি খাতা ১৮ টাকায়, একটি পেন্সিল ৮ টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণি ২৫ টাকায় বিক্রি হয়। আমরা ৪ টি খাতা, ৮ টি এবং ২ টি জ্যামিতিক ত্রিকোণি কেনার সময় ৫০০ টাকা দিলে কত টাকা ফেরত পাবে?

Correct answer(s):
  • ৩১৪ টাকা।

জাহিদুল হাসান বাজার থেকে ৪০ কেজি চাল, ২৬৫ টাকার সয়াবিন তেল এবং ৫৮৮ টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য ৩৮ টাকা। তিনি দোকানদারকে ৩০০০ টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন?

Correct answer(s):
  • ৬২৭ টাকা।

২ টি গরু এবং ৩ টি ছাগলের মূল্য একত্রে ৪৫০৮০ টাকা। একটি ছাগলের মূল্য ৪৫৬০ টাকা। একটি গরুর মূল্য কত?

Correct answer(s):
  • ১৫৭০০ টাকা।

তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা ১০ টাকা হিসাবে ৬ টি কলা, ১২ টাকা হিসাবে ৩ টি কমলা ও ২৫ টাকা হিসেবে ৯ টি আম কিনলো এবং মোট মূল্য ৩ জনে সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল?

Correct answer(s):
  • ১০৭ টাকা।

ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে ১৯৯৫০ টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা ২৪৫০ টাকা বেশি পায়। ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত?

Correct answer(s):
  • ৮৭৫০ টাকা এবং ১১২০০ টাকা।

রাজু এবং রনির একত্রে ৬৯০ টি লিচু আছে। রজু অপেক্ষা রনির ৮৬ টি লিচু কম আছে। রজু এবং রনি প্রত্যেকের কতটি লিচু আছে?

Correct answer(s):
  • ৩৮৮ টি এবং ৩০২ টি।

মা এবং পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মায়ের বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাদের প্রত্যেকের বয়স কত?

Correct answer(s):
  • ১৫ বছর এবং ৪৫ বছর।

একটি কারখানায় ৭ দিনে ২৫২০ টি সাইকেল তৈরি হয়। ওই কারখানায় ৩ সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে?

Correct answer(s):
  • ৭৫৬০ টি।

ফাহিম ৭২ টাকা দিয়ে ৩ টি খাতা কিনল। ১২ টি খাতা কিনতে তার কত টাকা লাগবে?

Correct answer(s):
  • ২৮৮ টাকা।

যদি ৮ কেজি পোলাওয়ের চালের মূল্য ৯৬০ টাকা হয়, তাহলে ৪৮০০ টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে?

Correct answer(s):
  • ৪০ কেজি।

একটি মোটরসাইকেল ১২ লিটার পেট্রল দিয়ে ৩০০ কিমি. যেতে পারে। ১০০ কিমি. যাওয়ার জন্য কত লিটার পেট্রল লাগবে?

Correct answer(s):
  • ৪ লিটার।

এক ব্যক্তির দৈনিক আয় ৩০০ টাকা এবং দৈনিক ব্যয় ২৫০ টাকা। তার বাৎসরিক সঞ্চয় কত?

Correct answer(s):
  • ১৮২৫০ টাকা।

এক ব্যক্তির দৈনিক আয় ৩০০ টাকা এবং দৈনিক ব্যয় ২৫০ টাকা। তার মাসিক ব্যয় কত?

Correct answer(s):
  • ৭৫০০ টাকা।

এক ব্যক্তির দৈনিক আয় ৩০০ টাকা এবং দৈনিক ব্যয় ২৫০ টাকা। তার দৈনিক সঞ্চয় কত?

Correct answer(s):
  • ৫০ টাকা।

গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে ৩২৪টি পরিবার আছে। প্রত্যেক পরিবার যদি ২৫০ টাকা করে জমা দেয়, তাহলে সর্বমোট কত টাকা হবে?

Correct answer(s):
  • ৮১,০০০ টাকা।