MCQ Academy - বাংলা

বাংলা ভাষায় ফ্রি অনলাইন নৈব্যক্তিক প্রশ্ন (MCQ) অনুশীলন

Latest Quizzes

কালান্তে সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ণয় করার জন্য কি করা হয়?

Correct answer(s):
  • মজুদ পণ্যের হিসাব করা হয়

বিক্রয় মূল্যের উপর ২০% হারে মুনাফা সমান কোনটি?

Correct answer(s):
  • ক্রয়মূল্যের উপর ২৫%

প্রদত্ত বিষয়াদি থেকে বিক্রীত দ্রব্যের মূল্য নির্ধারণ করঃ
বিক্রয় ১৬,৪০০ টাকা, প্রারম্ভিক মজুদ ২,৬০০ টাকা ক্রয় ১২,৮০০ টাকা, সমাপনী মজুদ ১,৮০০ টাকা এবং অন্তঃমূখী বহন খরচ ৪০০ টাকা।

Correct answer(s):
  • ১৪,০০০ টাকা

যদি প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ এবং বিক্রিত পণ্যের খরচ যথাক্রমে ৬০০ টাকা, ৮০০ টাকা এবং ৪,০০০ টাকা হয়, তাহলে বিক্রয়যোগ্য পণ্যের খরচ কত?

Correct answer(s):
  • ৪,৮০০ টাকা

নিম্নলিখিত তথ্য হতে সমাপনী মজুদের পরিমাণ নির্ণয় করঃ
প্রারম্ভিক মজুদ ৯,০০,০০০ টাকা, ক্রয় ৩৪,০০,০০০ টাকা, অন্তঃমূখী পরিবহন ভাড়া ২,০০,০০০ টাকা, এবং বিক্রয় ৪৮,০০,০০০ টাকা, বিক্রয়ের উপর মুনাফার হার শতকরা ২৫ ভাগ।

Correct answer(s):
  • ৯,০০,০০০ টাকা

একটি পণ্য যার ক্রয়মূল্য ৩০,০০০ টাকা এবং সেটির বিক্রয়মূল্যের উপর ২০% হারে মোট মুনাফা ধরা হয়, সেটির বিক্রয় মূল্য কত হবে?

Correct answer(s):
  • ৩৭,৫০০ টাকা

নিম্নলিখিত তথ্যাবলী হতে সমাপনী মজুদের পরিমা নির্ণয় কর -প্রারম্ভিক মজুদপণ্য ১,৬০,০০০ টাকা, ক্রয় ৮৬,০০০ টাকা, ক্রয় ফেরত ৪,০০০ টাকা, বিক্রয় ১,৪০,০০০ টাকা। ক্রয়মূল্যের উপর মার্ক আপ এর হার হচ্ছে শতকরা ২৫ ভাগ।

Correct answer(s):
  • ১,৩০,০০০টাকা

নিম্নলিখিত তথ্যাদি হতে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করঃ
প্রারম্ভিক মজুদ পণ্য ১০,০০০ টাকা, ক্রয় ৫,০০,০০০ টাকা, ক্রয় ফেরত ২৫,০০০ টাকা, আন্তঃপরিবহন ১৫,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ১,০০,০০০ টাকা। বিক্রয় মূল্যের উপর মোট মুনাফা হার ২০%।

Correct answer(s):
  • ৫,০০,০০০ টাকা

প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় ২০ টাকা। যদি কোম্পানির বিক্রয় মূল্যের উপর ২০% মুনাফর প্রত্যাশা করে তবে প্রতি ইউনিটের বিক্রয়মূল্য কত?

Correct answer(s):
  • ২৫ টাকা

একজন ব্যবসায়ী ৫০ ইউনিট উৎপাদন করতে নিম্নোক্ত খরচগুলো করেছেঃ কাঁচামাল ৩,০০০ টাকা, মজুরী ১,০০০ টাকা। কারখানা উপরি ব্যয় কাঁচামালের ২০% এবং বিক্রয় খরচ কারখানা উপরি ব্যয়ের ২৫%। প্রতিটি ইউনিট কত টাকায় বিক্রয় করলে মোট ব্যয়ের ২০% লাভ হবে?

Correct answer(s):
  • ১১৪ টাকা

কোন কোম্পানি নীট আয় ২৪,০০০ টাকা নীট বিক্রয় ৪,০০,০০০ টাকা, একং গড় সম্পত্তি ৬,০০,০০০ টাকা। তবে সেই কোম্পনির প্রান্তিক মুনাফার হার কত হবে?

Correct answer(s):
  • ৬%

একজন প্রস্তুত কারক ২০০২ সালে ১৫,৬০০ একক পণ্য উৎপাদনের জন্য নিম্নলিখিত খাতে ব্যয় করে: ক) প্রত্যক্ষ কাঁচামাল ১০,৫০০ টাকা, (খ) প্রস্তুত মজুর ২১,০০০ টাকা, (গ) উৎপাদন উপরি ব্যয় ১৫,৩০০ টাকা, (ঘ) প্রশাসনিক উপর ব্যয় ১৫,৬০০ টাকা, (ঙ) বিক্রয় উপরিব্যয় ৩১,২০০ টাকা। একক প্রতি উৎপাদন ব্যয় কত?

Correct answer(s):
  • ৩.০০ টাকা

মূখ্যব্যয় ব্যয়ের মিশ্রণ কোনটি?

Correct answer(s):
  • প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুর ও প্রত্যক্ষ খরচ

নিম্নলিখিত উপাত্তের ভিত্তিতে বিক্রীত পণ্যের উপরিব্যয় মূল্য নির্ণয় করঃ বিক্রয় ৮২,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ ১৩,০০০ টাকা, সমপানী মজুদ ৯,০০০ টাকা, ক্রয় ৬৪,০০০ টাকা, অন্তরমূখী পরিবহন ২,০০০ টাকা।

Correct answer(s):
  • ৭০,০০০ টাকা

নিম্নলিখিত উপাত্তের ভিত্তিতে বিক্রীত পণ্যের ব্যয় টাকায় নির্ণয় কর: বিক্রয় ১,০০,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ ১৫,০০০ টাকা, সমাপনী মজুদ ১১,০০০ টাকা, ক্রয় ৬৬,০০০ টাকা, অন্ত:মূখী বহন খরচ ২,০০০ টাকা, ক্রয় বাট্টা ৪,০০০ টাকা।

Correct answer(s):
  • ১৫,০০০ টাকা

প্রতিটি উৎপাদিত এককের জন্য প্রদত্ত রয়্যালিটি কি?

Correct answer(s):
  • প্রত্যক্ষ খরচ

যদি বিক্রয়ের পরিমাণ ১৬,৮০০ টাকা হয়, এবং ক্রয়মূল্যের উপর মুনাফার হার ১২% হয় তবে বিক্রীত পণ্যের ব্যয় কত হবে?

Correct answer(s):
  • ১৫,০০০ টাকা

ক্রয় মূল্যের ২৫% মুনাফা করলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত?

Correct answer(s):
  • ২০%

একটি ফার্মের নীট মুনাফা ৫,০০০ টাকা হলে এবং করের হার ৪০% হলে তার করপূর্ব মুনাফা কত হবে?

Correct answer(s):
  • ৮,৩৩৩টাকা