MCQ Academy - বাংলা

বাংলা ভাষায় ফ্রি অনলাইন নৈব্যক্তিক প্রশ্ন (MCQ) অনুশীলন

Latest Quizzes

ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান করলে ব্যাংকের বইয়ে কোন জাবেদা এন্ট্রি হবে?

Correct answer(s):
  • কোন জাবেদা হবে না

প্রদেয় বিলের টাকা চেকের মাধ্যমে পরিশোধ করলে আমানতকারীর বইয়ে কোন জাবেদা হবে?

Correct answer(s):
  • প্রদেয় বিল হিসাব ডেবিট টু ব্যাংক হিসাব

ব্যাংক মক্কেলের নামে সংরক্ষিত লেনদেনসমূহের হিসাব বিবরণী বা Statement of Account বলা হয় কোনটিকে?

Correct answer(s):
  • ব্যাংক বিবরণী

দু তরফা দাখিলা হিসাব চক্রের ধাপ বা স্তর নয় কোনটি?

Correct answer(s):
  • ব্যাংক সমন্বয় বিবরণী

নির্দিষ্ট তারিখে বা তারিখের মধ্যে নগদান বইয়ের ব্যাংক কক্ষে লেখা হয়েছে অথচ পাশ বইয়ে লেখা হয়নি। এর জন্য নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত ও পাশ বইয়ের জেরের মধ্যে কি হবে?

Correct answer(s):
  • গরমিল দেখা দিবে

পরিবহনাধীন বা ট্রানজিট জমা সমূহ ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির সময় পাস বই অনুযায়ী প্রাপ্ত জেরের মধ্যে কি করতে হবে?

Correct answer(s):
  • যোগ করতে হবে

বকেয়া চেক সমূহ, ব্যাংকের ভুল যার কারণে ব্যাংকের জের বেশী দেখানো হয়েছে প্রভৃতি, ব্যাংক জের অনুসারে কি দেখাতে হবে?

Correct answer(s):
  • বিয়োগ করতে হবে

ব্যাংক কর্তৃক আদায়কৃত প্রাপ্য বিল, যা নগদান ভুক্ত হয় নি তা কিভাবে সমন্বয় হবে?

Correct answer(s):
  • নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে যোগ করতে হবে
  • পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত হিতে বিয়োগ করতে হবে

মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন যা নগদান ভুক্ত হয়নি। ব্যাংক সমন্বয় বিবরণীতে কি করতে হবে?

Correct answer(s):
  • পাস বই মোতাবেক ব্যাংক উদ্বৃত্তের সাথে যোগ দিতে হবে

ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকালে ‘ক্রেতা কর্তৃক ব্যাংক হিসাবে সরাসরি জমাকে কি করতে হয়?

Correct answer(s):
  • নগদান বহির ব্যাংকের জেরের সাথে যোগ করতে হবে

ব্যাংক মিলকরণ বিবরণীতে বহনপথে জমা অর্থ কি করা হয়?

Correct answer(s):
  • বই এর উদ্বৃত্ত-এর সাথে যোগ করা হয়

ব্যাংক সমন্বয় বিবরণী কেন করা হয়?

Correct answer(s):
  • আমাদের নগদান বহিতে প্রদর্শিত জেরের সহিত ব্যাংকের বিবরণীতে প্রদর্শিত যাচাই করণের জন্য আমরা প্রস্তুত করে থাকি

কোন ঘটনাটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতে বিবেচিত হয় না?

Correct answer(s):
  • দেনাদারের নিকট হতে নগদ প্রাপ্তি

ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণের সময় ব্যাংকের বইয়ের জের হতে কোনটি বিয়োগ করতে হয়?

Correct answer(s):
  • বকেয়া চেকসমূহ

ব্যাংক মিলকরণ বিবরণী প্রস্তুতের সময় বকেয়া চেক সমূহের অর্থ কি করা হয়?

Correct answer(s):
  • ব্যাংক বিবরণীতে প্রাপ্ত ব্যাংক জেরের থেকে বাদ দিতে হয়

ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংক উপস্থাপিত না হওয়া চেক কি করতে হবে?

Correct answer(s):
  • ব্যাংক জের হতে বাদ দিতে হবে

‘কে’ কোম্পানি কর্তৃক এর পাওনাদার রবিনকে একটি ৭৮৫ টাকার চেক প্রদান করা হলো। কিন্তু নগাদন বহিতে লিপিবদ্ধ করার সময় ভুল বশত ৬৫৮ টাকা লিখা হল। ব্যাংক চেকটি সঠিকভাবে লিপিবদ্ধ করেছে।

ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কালে উক্ত ভুলের জন্য কি করতে হবে?

Correct answer(s):
  • নগদান বইয়ের জের হতে ১২৭ টাকা যোগ করতে হবে

ব্যাংক তার গ্রাহককে সেবা প্রদানের জন্য ১০০ টাকা ধরেছে যা গ্রাহক এখনও জানে না। ব্যাংক মিলকরণ বিবরণীতে এ সেবা সম্পর্কীয় হিসাব কিভাবে দেখাবে?

Correct answer(s):
  • ক্যাশ ব্যালেন্স থেকে ১০০ বিয়োগ করা

ব্যাংক মিলকরণ বিবরণী প্রস্তুতির পূর্বে ক্যাশিয়ারের নগদান স্থিতি ছিল ৪,৮০০ টাকা। একজন দেনাদার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকে সরাসরি জমা দিয়েছে ১,৪৮০ টাকা। ব্যবসা প্রতিষ্ঠান একটি ৬০০ টাকার চেক একজনকে দিয়েছে যা এখনও ব্যাংকে উপস্থাপন করা হয়নি। ব্যাংক তার সেবা প্রদান বাবদ ৩০০ টাকা দেখিয়েছে।

ব্যাংক পাশ বইতে কত টাকা স্থিতি দেখানো হয়েছিল?

Correct answer(s):
  • ৬,৫৮০টাকা