এক ব্যবসায়ী অসম্পূর্ণ হিসাব রাখে, ১৯৯৫ সনের শুরুতে তার মূলধন ছিল ৫৬,০০০ টাকা। ১৯৯৫ সনের শেষে তার মূলধদ হিসাবে জের দাঁড়ায় ১,২০,০০০ টাকা। ঐ বৎসরে ব্যবসায়ী ব্যবসায় ৩০,০০০ টাকার একটি যন্ত্র সরবরাহ করে এবং ১৪,০০০ টাকা মূল্যের দ্রব্য নিজের ব্যবহারের জন্য ব্যবসা হতে উত্তোলন করে। ১৯৯৫ সনে কত টাকা মুনাফা বা ক্ষতি হয়েছে।

  • ৪৮,০০০ টাকা লাভ


প্রারম্ভিক মুলধন ২,০০,০০০ টাকা, বছরের মাঝখানে বিনিয়োগ ৩,০০,০০০ টাকা, মালিকের উত্তোলন ৫০,০০০ টাকা এবং বছরের শেষে মূলধন ৭,০০,০০০ টাকা। বছরের মুনাফা কত টাকা?

  • ২,৫০,০০০ টাকা

২০০৯ সনের ১লা জানুয়ারী দেনাদার হিসাবের জের ছিল ৪৯,০০০ টাকা। উক্ত মাসের নগদান বহির সারসংক্ষেপ দেখানো হয় যে, উক্ত মাসে দেনাদারদের নিকট হতে ৪২,০০০ টাকা আদায় করা হয়। ৩১ শে জানুয়ারী ২০০৯ তারিখের জের ছিল ৯০,০০০ টাকা। সে মাসে ৪,০০০ টাকা কুঋণ অবলোপন করা হয় ও ১১,৪০০ টাকার বিল দেনাদার কর্তৃক গৃহীত হয়। নগদ বিক্রয়ের পরিমাণ উক্ত মাসে ছিল ১৭,০০০ টাকা। উক্ত মাসের মোট বিক্রয় কত?

  • ১,১৫,৪০০ টাকা

একটি প্রতিষ্ঠানের ২০০৪ সালের প্রারম্ভিক মূলধন ১০ লক্ষ টাকা এবং সমাপনী মূলধন ১২ লক্ষ টাকা। উক্ত বছরের মালিক ১ লক্ষ টাকা উত্তোলন করেছে এবং ২৫ হাজার টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করে। প্রতিষ্ঠানের সমাপনী দায় ২ লক্ষ টাকা। ২০০৪ সালে প্রতিষ্ঠানের মুনাফা কত?

  • ২,৭৫,০০০ টাকা

প্রারম্ভিক মূলধন ১৬,৫০০ টাকা, সমাপনী মূলধন ১১,৩৫০ টাকা, সমাপনী মজুদ ৩,০০০ টাকা এবং উত্তোলন ৩,৩০০ টাকা হলে ঐ সময়ে লাভ-ক্ষতি নির্ণয় কর।

  • ক্ষতি হবে ১,৮৫০ টাকা

প্রারম্ভিক মূলধন ১০,০০০ টাকা, সমাপনী মূলধন ২০,০০০ টাকা, উত্তোলন ৫,০০০ টাকা এবং অতিরিক্ত মূলধন ৮,০০০ টাকা হলে বছরের নীট লাভ বা ক্ষতি কত?

  • লাভ ৭,০০০ টাকা


যদি প্রারম্ভিক মূলধন ১৬,৫০০ টাকা, বছরের মাঝামাঝি অতিরিক্ত মূলধন ৩,৭০০ টাকা, সমাপনী মূলধন ১১,৩৫০ টাকা এবং উত্তোলন ৩,৩০০ টাকা হয় তবে উক্ত বছরের লাভ বা ক্ষতি কত?

  • ক্ষতি ৫,৫৫০ টাকা

প্রারম্ভিক মূলধন ৫০,০০০ টাকা অতিরিক্তি মূলধন ১০,০০০ টাকা সমাপনী মূলধন ৬০,০০০ টাকা মুনাফার পরিমাণ ১০,০০০ টাকা হলে, উত্তোলনের পরিমাণ কত হবে?

  • ১০,০০০ টাকা


একটি ব্যবসায় সংশ্লিষ্ট উপাত্ত প্রদত্ত হলঃ নগদ ৩,০০০ টাকা, প্রদেয় বিল ২,৫০০ টাকা, পাওনাদারবৃন্দ ৪,৫০০ টাকা, নীট আয় ৪,০০০ টাকা এবং বেতন খরচ ২,০০০ টাকা। উপরোক্ত উপাত্তের ভিত্তিতে ব্যবসায়টির মোট দায়ের পরিমাণ নির্ণয় কর।

  • ৭,০০০ টাকা

বিবিধ দেনাদার হিসাবে প্রারম্ভিক জের ১২,০০০ টাকা, ধারে বিক্রয় ১২০,০০০ টাকা, বিক্রয় ফেরত ৬,০০০ টাকা, নগদ প্রাপ্তি ৮০,০০০ টাকা, অনাদায়ী দেনা ৬,৫০০ টাকা, সমাপনী জের এর পরিমাণ কত?

  • ৩৯,৫০০ টাকা

একজন মালিক যার ১ জানুয়ারি ২০১০ তারিখে সম্পত্তি ছিল ২৫,০০০ টাকার ও দায় ছিল ১২,৫০০ টাকার এবং ৩১ ডিসেম্বর ২০১০ তারিখে ৩২,৫০০ টাকার সম্পত্তি ৮,৫০০ টাকার দায়। সে সেই বছরে কত মুনাফা অর্জন করে?

  • ১১,৫০০ টাকা