MCQ Academy - বাংলা

বাংলা ভাষায় ফ্রি অনলাইন নৈব্যক্তিক প্রশ্ন (MCQ) অনুশীলন

Latest Quizzes

দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ৮, উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ঃ৩ হয়। সংখ্যা দুটি কী কী?

Correct answer(s):
  • ১০ ও ১৬

একটি সরলরেখার উপর অংকিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অংকিত বর্গের কত গুণ?

Correct answer(s):
  • চারগুণ

১০০ গজ লম্বা একটি সড়কের উভয় পাশে ১৫ ফুট অন্তর গাছ লাগাতে হলে কতটি চারার প্রয়োজন ?

Correct answer(s):
  • ৪২

কোন স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজি এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?

Correct answer(s):
  • ৫০০ জন

৭২ কেজি ওজনবিশিষ্ট একটি মিশ্রণ A এর ১৭ভাগ, B এর ৩ভাগ এবং C এর ৪ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে B কতটুকু আছে?

Correct answer(s):
  • ৯ কেজি

একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?

Correct answer(s):
  • ১(২/৩)

২০ সদস্যবিশিষ্ট একটি ফুটবল দল হতে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে?

Correct answer(s):
  • ১৯০

যদি তৈলের মূল্য ২৫% বৃদ্ধি পায়, তবে তৈলের ব্যবহার শতকরা কত কমালে, তৈল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?

Correct answer(s):
  • ২০%

ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ১৮৬ মাইল। চট্টগ্রাম থেকে একটি বাস ২ ঘণ্টায় প্রথম ৮৫ মাইল যাওয়ার পর পরবর্তী ১০০ মাইল কত সময়ে গেলে গড়ে ঘণ্টায় ৫০ মাইল যাওয়া হবে?

Correct answer(s):
  • ১০২ মিনিট

একজন শ্রমিক প্রতিদিন প্রথম ৮ ঘণ্টা কাজের জন্য ঘণ্টায় ১০ টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘণ্টায় ১৫ টাকা করে মজুরি পায়। দৈনিক ১০ ঘণ্টা কাজ করলে তার ঘণ্টাপ্রতি গড় মজুরি কত?

Correct answer(s):
  • ১১ টাকা