MCQ Academy - বাংলা

বাংলা ভাষায় ফ্রি অনলাইন নৈব্যক্তিক প্রশ্ন (MCQ) অনুশীলন

Latest Quizzes

কোনো বই ৪০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?

Correct answer(s):
  • ৭০ টাকা

একজন দোকানদার ৮% লাভে একটি জিনিস ৫৪ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?

Correct answer(s):
  • ৫০ টাকা

নির্দিষ্ট একটি দ্রব্য বিক্রয় করাতে ২০% ক্ষতি হল। এটি ৬০.০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে ১০% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

Correct answer(s):
  • ২০০ টাকা

কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ১০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত?

Correct answer(s):
  • ১৪৪ টাকা

এক ব্যক্তির ক্রয়মূল্যের উপর ৫০% বেশি হিসেব করে বিক্রয়মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয়মূল্যের ১০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে। তার মোটের উপর শতকরা কত লাভ হয়?

Correct answer(s):
  • ৩৫ টাকা

প্রতিটি ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। এটি ২০% লাভে এবং অপরটি ২০% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?

Correct answer(s):
  • ৩০০ টাকা

একজন দোকানদার ১০% লাভে একটি জিনিস ৫৫ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?

Correct answer(s):
  • ৫০ টাকা

৩০ টাকা ডজন ধরে ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হয়, এক কুড়ি কলার বিক্রয়মূল্য কত হবে?

Correct answer(s):
  • ৭২ টাকা

“লজ্জাশীলতার পুরোটাই কল্যাণময়”- এ হাদিসটি কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে ?

Correct answer(s):
  • মুসলিম

কোনো একটি সামগ্রীর ক্রয়মূল্য বাজার দরের ৮০%। এতে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে?

Correct answer(s):
  • ২৫% লাভ

কোনো একটি বই ৪০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়। কত টাকা বিক্রি করলে ৪০% লাভ হবে?

Correct answer(s):
  • ৭০ টাকা

একটি কোম্পানি দিনে প্রথম ১০০০ টাকা বিক্রির উপর ৫% লাভ করে এবং ১০০০ টাকায় অতিরিক্ত বিক্রির উপর ৪% লাভ করে। দিনে মোট ৬০০০ টাকার জিনিস বিক্রি হলে, কোম্পানি সর্বমোট কত টাকা লাভ করে?

Correct answer(s):
  • ২৫০ টাকা

একটি গরু ৪৫০ টাকায় বিক্রয় করায় তার ক্রয়মূল্যের ১/৮ অংশ লাভ হল। গরুটির ক্রয়মূল্য কত?

Correct answer(s):
  • ৪০০ টাকা